| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ
এক বাড়ির সামনে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি নাই আঁচ, আসেনি প্রিয়সীর চিঠি।
বাতাসে সোনালু ফুলের দোলা
মুগ্ধ হয়ে কেবল তাকিয়ে চলা!
দখিনা বায়ুতে নিভৃতে হৃদয় প্রশান্তি
মন রাঙায়, জাগায় অত্যান্ত প্রীতি!
উত্তরা, ঢাকা।
০৯.০৪.২০২৬
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি প্রতিদিনই কিছু না কিছু পড়ি ভাই-ধন্যবাদ
২|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:২৭
কাবিল বলেছেন: প্রকৃতি আর অনুভূতির অপূর্ব মেলবন্ধন—প্রতিটি লাইনে যেন এক ধরনের নীরব সৌন্দর্যের স্পর্শ আছে। সোনালু ফুল এখানে শুধু ফুল নয়, যেন এক অনুভবের ভাষা হয়ে উঠেছে।
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর মন্তব্যে দেখে খুশি হলাম- অসংখ্য ধন্যবাদ
৩|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৪
সামিয়া বলেছেন: উত্তরার কোথায় দেখেছেন সোনালু ফুল?
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: সেক্টর- ১২ তে
৪|
১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে আমার শৈশবের প্রিয় সোনালু ফুল নিয়ে লেখা কবিতা । দুঃখ নেই প্রেয়সির চিঠি এসে দিবে দোলা।
এ ফুলের কবিতা পাঠে আমারো মনে ফুলটি নিয়ে জেগে উঠেছে অনেক স্মৃতিময় কথামালা । এ ফুল নিয়ে ছোট
কালে করতাম খেলা ফুলগাছে থাকা বানরের সাথে । গায়ের চামরায় কোন ঘা হলে এই ফুলের রস দিতাম ডলে ।
তাই প্রিয় এই ফুলের ছবির সাথে কবিতায় কিছুটা তার এখানে মন্তব্যের ঘরে দিলাম তুলে ।
ঝুমকার মতো ঝুলে আছে গাছে সোনালি গান
বৈশাখী হাওয়ায় দোলে স্বপ্নে ভরা অবিরাম
পাতাহীন ডালে যেন আলো ঝরে নীরবতায়
হলুদের ঢেউ নেমে আসে গ্রীষ্মের উষ্ণতায়।
রাস্তার ধারে, পুকুরপাড়ে, আঙিনার কোণে
হাসে সোনালু থোকা থোকা সূর্যেরই বরণে
কানের দুলের মতো ফুল দুলে মৃদু হাওয়ায়
পথিক থেমে তাকায় চুপে মুগ্ধতার ছোঁয়ায়।
শিশুরা মহানন্দে কুড়িয়ে নেয় ঝরা সোনার পাপড়ি
খেলায় মাতে, হাসির রোলে ভরে ওঠে ঘর বাড়ি
নারীর খোঁপায় জড়িয়ে যায় রঙিন এক অলংকার
প্রকৃতি সাজে সোনার ছোঁয়ায় অপরূপ তার কদর।
বনের বানরও জানে তার মধুর স্নেহের স্বাদ
পাতা-ফলেতে লুকিয়ে আছে জীবনেরই সাধ
শুধু রূপে নয়, গুণে ভরা নীরব এক চিকিৎসক
ক্ষত ত্বকে ছড়িয়ে দেয় আরোগ্যের প্রলেপ ।
হে সোনালু, তুমি যেন গ্রীষ্মের দারুন হৃদয়বাণী
রোদের মাঝে ভালোবাসার স্নিগ্তায় নেয় টানি
তোমার সোনার ছোঁয়ায় জাগে প্রাণের উৎসব
বাংলার মাটিতে তুমি প্রকৃতির অনির্বচনীয় রব।
শুভেচ্ছা রইল
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: বিস্মিত হলাম আপনার লেখা পড়ে সত্যি চমৎকার! অসংখ্য ধন্যবাদ
৫|
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছে, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: লেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ন হচ্ছে- পড়া।
পড়লেই ভালো লিখতে পারবেন।