| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সিগারেট
সাইফুল ইসলাম সাঈফ
কী কারণে খেয়াল নেই
রাগ করে বাসা থেকে বের হয়ে
একটি চায়ের দোকান থেকে
একটি গোল্ড লিফ ও একটি নেভি সিগারেট
আর একটি দিয়াশলাই ক্রয় করি
তারপর আড়ালে গিয়ে আগুন ধরাই
সিগারেটে কয়েক টান দেই
বুঝলাম না স্বাদ, যেন ছাই ছাই
বেশিভাগ পুরুষই খায়, প্রতিদিন দেখি
সবাই বলে টেনশন দূর করে
কিন্তু আমি চিন্তা মুক্ত হলাম না!
আরেকবার মুখে নেই, যখন বিদেশ ছিলাম
কাজের উদ্দেশ্যে সেখানে যাই
সমবয়সী একজনের সাথে হয় পরিচয়
সে টান দিতে বলে, দেই এক টান
তাও সুখ পেলাম না!
শেষ টান দেই, সতেরো সালে
আমার চাচাতো ভাইয়ের দোকান থেকে
একটি বেনসন সিগারেট নিয়ে
দ্রুত হেঁটে চলে যাই, টাকা না দিয়ে
কারণ অন্য একটি ছেলে ছিলো
সে আমাকে চিনে না
আর আমার কাছে টাকাও ছিলো না
তখন খুবই বিষণ্ণ ছিলাম
শেষ চেষ্টা, যদি একটু দুঃখ ভুলা যায়
প্রায়ই দেখা মেলে সিগারেটে টান
আজকাল প্রকাশ্যে নজরে পড়ে
রমণী টান দিয়ে ধোঁয়া ছাড়ে বাতাসে
চেয়ে চেয়ে শুধু দেখি আর ভাবি
তারা কি আসলে হয় সুখি?
প্রত্যেকে বলে সিগারেট ক্ষতি
তবুও খায়, ওরা স্মার্ট, দুরন্ত গতি।
উত্তরা, ঢাকা।
২২.০৪.২০২৬
©somewhere in net ltd.