নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

হাউমাউ

২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:২০

হাউমাউ
সাইফুল ইসলাম সাঈফ

এখন সেক্টর ১২ আগে ছিলো বিস্তীর্ণ মাঠ
যে এলাকায় থাকতাম তার আশেপাশেই
খেলাধুলা করতাম, ঘুড়ি উড়াতাম
সাতচাড়া, ক্রিকেট ও বিবিধ খেলা
একদিন কয়েক বন্ধু মিলে একটু দূরে
ঘুরতে ঘুরতে চলে যাই
ভয়ে ভয়ে চলছিলাম পথ
কারণ খারাপ লোক ধরে নিয়ে যায়
নিয়ে দেয় বেঁচে বিদেশে
করে দেয় শেষ নিমিষে।
ভাবতে ভাবতে হঠাৎ এক লোক
দৌড়ে এসে আমার হাত ধরে
আমি ডর পেয়ে হাউমাউ করে
কেঁদে কেঁদে বলি আমার বাবা নেই
আমার বাবা নেই, বাবা নেই
তখন সে ছেড়ে দেয়, দ্রুত-
সে জায়গা ত্যাগ করে চলে আসি
শৈশবে বাবা হন পরকালে পরবাসি।
আমার মা আমাকে নিয়ে ভুলেছেন শোক
আমায় ছেড়ে তিনিও হলেন পরলোক।
মাকে রেখে দূরে থাকা ছিলো খুব কঠিন
এলোমেলো হয়ে গেল রুটিন।
কারো সাথে পরিচিত হলে বলতাম
বাবা নেই, আমার মা আছে
এখন জিজ্ঞাসা করলে কী বলব?
বাবাও নেই, মাও নেই!
মাকে ছেড়ে কতোবার পালিয়ে
বহুদূরে যেতে চেয়েছি
কিন্তু টিকতে পারিনি, চলে এসেছি
আর ফিরে এসে সব হারিয়েছি।
দু’বার দেশ ছেড়ে গিয়েছি বিদেশ
ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কাঁদতাম
আর ফিরে আসার জন্য ব্যাকুল হতাম
রুখতে পারত না কোনো বাধা, ফিরে আসতাম।
মা তুমি বুঝলে না, কখনো জানতে চাইলে না
কেন আমি ফিরে আসলাম
এতো অর্থের সুযোগ রেখে
কারণ তুমি মা, তুমি মা
তোমার জন্য হতো আমার ভীষণ যন্ত্রণা!
মা জানো কি? ভাইদের কষ্টের টাকা
এক টাকাও বাজে পথে করিনি নষ্ট!
কখনো হয়নি ইচ্ছে চলি ভুল পথে
তবুও জ্বালিয়েছি, হিতাহিত জ্ঞান হারিয়ে।
আলোকিত পথে হতে চেয়েছি সজ্জিত
তবুও মা আমার হৃদয়ে ক্ষত!

উত্তরা, ঢাকা।
২৯.০৪.২০২৬




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.