| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হতবাক
সাইফুল ইসলাম সাঈফ
একটি মুরগি ডিম পেরেছে
ডিম পারা শেষে ডিমে তা দিচ্ছে
মুরগির মালিক তার ডিমের সাথে
হাঁসের ডিম মিশিয়ে দিল
মুরগি ডিমে তা দিতে থাকল
একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো
মুরগি হাঁসের বাচ্চা দেখে হতবাক
বাচ্চায় বাচ্চায় এত ফারাক!
আরো বিস্ময়, চমকিত, অবাক
ভিন্ন বাচ্চাগুলো জলে কাটে সাঁতার।
আর এগুলো তো ঠিকই আছে
থাকে সাথে সাথে খুটে খায় আধার।
মুরগি মনে মনে ভাবতে থাকল
ওরা কী পাগল হলো, আমার বাচ্চা
অভিন্ন কেন? আমি থাকি ডাঙ্গায়
ওরা জলশয়ে, এমন কেন? থাকি ভয়ে!
মুরগির মাথা খারাপ হয়ে গেলো
এখন কী করি তোমরা বলো।
চিন্তিত মা মুরগি, চিন্তিত সবাই
এই সমস্যা থেকে কিভাবে রেহাই?
উত্তরা, ঢাকা।
২৯.০৬.২০২৬
০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: আমি অতো দক্ষ নই চেষ্টা করি যা হয় এ আর কি জ্ঞানীর সঙ্গ নাই একলা যা হয়।
২|
৩০ শে জুন, ২০২৬ রাত ৩:৪২
এইচ এন নার্গিস বলেছেন: কবিতার নিয়ম আছে কি না সেটা নিয়ে ভাবছিনা তবে বক্তব্য টি মজার । সমস্যা থেকে রেহায় পেতে মুরগীকে ভাবতে হবে কিছু একটা গড়মিল এবং এই গড়মিলকে সহজ ভাবে একসেপ্ট করে নিতে হবে । "যে যত তাড়াতাড়ি ব্যাতিক্রম কে মেনে নিতে পারে সে জীবন পথে চলতে পারে" হয়তো এটাই কবিতার বক্তব্য বলে আমার মনে হচ্ছে ।
০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিখ বলেছেন এটাই বুঝাতে চেয়েছি- আমাদের সমাজে ব্যাকিক্রম মেনে নিতে চায় না! তাই তো এ দেশ এ সমাজ অনেক পিছিয়ে
৩|
৩০ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পাঠ করিলাম।
অগোছালো এবং এলোমেলো।
০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:৩২
সাইফুলসাইফসাই বলেছেন: আমার চারপাশে আপনাদের মতো বিজ্ঞ মানুষ নাই। তাই অগোছালো এবং এলোমেলো
৪|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোই লাগলো
০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
৫|
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৯
মেঘনা বলেছেন: ৭১ এ এরকমই কিছু হাঁসের ডিমকে তা দিয়েছিল বাংলাদেশ।
এখন এগুলো বড় হাস হয়েছে আর তাই সমগ্র বাংলাদেশকেই জলাশয় বানাতে চায়।
০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:৩৪
সাইফুলসাইফসাই বলেছেন: বোধহয় ঠিকই বলেছেন-ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাইফুল ভাই, একটা অসাধারণ অদ্ভুত গল্প লিখে ফেলেছেন। ছোটোবেলায় পাঠ্যবইয়ে কী যেন একটা গল্প ছিল, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে। এখনো জানি না ঘটনা সত্য কিনা। আপনার গল্পে অবশ্য ভিন্ন ঘটনা, মালিক নিজেই কোকিলের কাজটা সেরে দিয়েছে
হয়ত এই রূপকের আড়ালে কিছু বক্তব্য আছে, তা ধরার জন্য আর কষ্ট করলাম না।
আপনার লেখা ভালো। তবে যদি এটা কবিতা হয়ে থাকে, তাহলে বলবো কবিতার গাঁথুনিটা ঠিক কবিতার মতো হয়ে ওঠে নি। আমার বক্তব্য এত সিরিয়াসলি নেয়ার দরকার নাই, আমার কথাই শেষ কথা না, পণ্ডিতেরা যা বলবেন, কথা হবে সেটা, আপনি লিখে যান আপন মনে।
শুভেচ্ছা রইল।
হাফ টাইমে জাপান-১, ব্রাসিল-০।