| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় বড়ই কাব্যগন্ধী শব্দ হলো ষোলকলা। তবে এ ষোলকলার ভেতর বানানা বা কলা মোটেও নেই। বরং ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের প্রভাব রয়েছে শব্দটিতে। চাঁদের ষোলকলা পূর্ণ হয়। আর চাঁদের ষোল কলা হলো অমৃত, মানদা, পূষা, তুষ্টি, পুষ্টি, রতি, ধৃতি, শশিনী, চন্দ্রিকা, কান্তি, জ্যোৎস্না, শ্রী, প্রীতি, অক্ষদা, পূর্ণা ও পূর্ণামৃতা।
চাঁদের এ ষোলকলা বা পর্যায় অমাবশ্যা পূর্ণিমার সঙ্গে জড়িত। কিন্তু বাংলা বাকরীতিতে মনের বাসনা পূর্ণ হওয়াই ষোলকলা পূর্ণ হওয়া। আবার কারো কারো বেলায় পাপেরও ষোলকলা পূর্ণ হয় মানে তার পতন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। সোজা কথায়, মানুষের কোনো ইতিবাচক বা নেতিবাচক দিক পূর্ণতায় পৌঁছার নামই ষোলকলা পূর্ণ হওয়া।
অবশ্য পরিপূর্ণ অর্থেও ষোলকলার ব্যবহার দেখা যায়। যেমন শরতচন্দ্র লিখেছেন, 'বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে'। একই ধারাবাহিকতায় ষোলআনা শব্দটি দিয়েও পরিপূর্ণ অর্থ বোঝায়। তবে ষোলমাতৃকা একেবারেই ভিন্ন চিজ। ষোলমাতৃকার নাম হলো : গৌরী, পদ্মা, শচী, সাবিত্রী, মেধা, জয়, বিজয়া, দেবসেনা, স্বধা, স্বাহা, শান্তি, পুষ্টি, ধৃতি, কুলদেবতা ও আত্মদেবতা।
(চলবে)
২|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
সোমেশ্বর অলি বলেছেন: এতো কলা!
৩|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
অবজারভার বলেছেন: সরি 'দলম' না ওটা 'কলম' পড়তে হবে
৪|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭
রিজভী বলেছেন: ৫
৫|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০১
সাইমুম বলেছেন: অবজারভার : ওই নিয়ে এখানে লেখা কি ঠিক হবে?
৬|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
সাইমুম বলেছেন: অলি : কলার আর কি দেখলা? সবে শুরু।
৭|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪
প্রাকৃতজন বলেছেন: অবজারভার : ওই নিয়ে এখানে লেখা কি ঠিক হবে?
আমিতো বেঠিকের কিছু দেখছি না, সাইমুম ভাই।
৮|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৮
সাইমুম বলেছেন: প্রাকৃতজন : আমিতো বেঠিকের কিছু দেখছি না, সাইমুম ভাই।
ওকে আপনার পোস্টেই দেন।
৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪
অবজারভার বলেছেন: জনাবেরা, কামসূত্র শুনেই আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে গেল ক্যান? কামসূত্রের ৬৪ কলা মোটেই কাম বিষয়ক নয়। আমাদের মোটা আক্কেল দিয়া আমরা কামসূত্রকে সেক্সোলজি বলে জানি। আসলে তো ওটা কর্মসূত্র।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
অবজারভার বলেছেন: ৬৪ কলা ব্যাপারেও লিখুন। অবশ্য এ ব্যাপারে কামসূত্রের ব্যাখ্যা করতে গিয়ে কলিম খান বিস্তর জানিয়েছেন। তাঁর সঙ্গে কিছু যোগ করতে পারলেই কেবল দলম ধরুন।