| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'গড্ডল' বা 'গড্ডর' থেকে এসেছে বাংলা 'গড্ডলিকা'। সংস্কৃত গড্ডল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভেড়ার পালের মধ্যে একেবারে সামনের স্ত্রী ভেড়া। কিন্তু অভিধান প্রণেতা হরিচরণ বন্ধ্যোপাধ্যায় দেখিয়েছেন, 'বাচস্পত্য' অভিধানে গড্ডল শব্দের অর্থে নাকি বলা হয়েছে : 'মেষের অনুগামী মেষশ্রেণী'।
যাই হোক, বাংলায় গড্ডলিকাপ্রবাহের সঙ্গে এখন আর ভেড়া জড়িয়ে নেই। (ক্লোজআপহাসি)
ভালো মন্দ না বুঝে অন্ধ অনুকরণ করাটাই এখন গড্ডলিকাপ্রবাহ। এখানে মানুষ ভেড়াকে পেছনে ফেলেছে। বাংলায় অনেকেই লিখেন গড্ডালিকাপ্রবাহ। বাংলা ভাষার প্রখ্যাত সমালোচক মোহিতলাল মজুমদারও গড্ডালিকাপ্রবাহ লিখেছেন (‘তেমন রীতি একটা ফ্যাশন বা গড্ডালিকারীতিই হইতে পারে’)। আসলে শুদ্ধ হবে গড্ডলিকাপ্রবাহ।
(চলবে)
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
চট্টগ্রাম বলেছেন: বদ্দা, চালাই যন...৫
আইচ্ছা, কন তো দেখি 'আবসারাব' শব্দের মানে কি?
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
সাইমুম বলেছেন: রিশিতা : ধন্যবাদ।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০০
জেসন বলেছেন: বুঝি নাই কি গজাল লিখছেন।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০১
সাইমুম বলেছেন: চট্টগ্রাম : আমাদের গ্রাম্য ভাষায় 'আবসারাব' মানে 'নিজে নিজে', 'কোনো প্রকার জোর ছাড়াই' বা স্বতস্ফূর্তভাবে।
তবে আপনি অন্য কিছু বোঝতে চাইলে তা ভেঙ্গে বলুন।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০২
চতুরভূজ বলেছেন: ভাইসব আপনারা গড্ডালিকা প্রবাহে আর গা ভাসিয়ে চলবেননা। নইলে আপনাদেরকে ভেড়ার পালে মিশাইয়া দেয়া হবে।
৫
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০২
সাইমুম বলেছেন: জেসন : সরি ভাইয়া, তোমাকে বোঝাতে পারিনি বলে।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩
সাইমুম বলেছেন: চতুরভূজ : গড্ডালিকা নয় গড্ডলিকা হবে।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩
চট্টগ্রাম বলেছেন: বদ্দা, আবারো ৫ ঠিকই কইছেন। তয় এটার উৎপত্তি-টা কেমনে জানতে চাচ্ছিলাম। বাংলায় তো এই শব্দটা পাই নাই।
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৫
সাইমুম বলেছেন: চট্টগ্রাম : এটা ফারসি ও আরবির মিশ্রণ। তবে ব্যাখ্যা এখনো জানা হয়নি। মাথায় যখন একবার ঢুকলো, তখন আমি জানবোই।
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৭
সাইমুম বলেছেন: চট্টগ্রাম : আমি তো ভেবেছিলাম 'কালাইট্টা' মানে কি জিগাইবেন!!!!
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: নিম্ন লিখিত শব্দগুলির বুৎপত্তিগত অর্থ জানালে খুশি হব।
১। আপামর
২। আলিঙ্গন
৩। উৎসর্গ
৪। এলাহিকাণ্ড
৫। জয়ন্তী
৬। জলাঞ্জলি
৭। প্রজন্ম
৮। ব্রহ্মাণ্ড
৯। লীলা
১০। হরিলুট
১১। হত্যাযজ্ঞ
১২। হন্যে
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯
সোনার বাংলা বলেছেন: খুবই ভালো পোষ্ট।
৫
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১
সাইমুম বলেছেন: মোহাম্মদ আলী আকন্দ : আশা করি পাবেন।
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১
সাইমুম বলেছেন: সোনার বাংলা : ধন্যবাদ।
১৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১২
চট্টগ্রাম বলেছেন: বদ্দা, কালাইট্টা মানে তো ন যানি। এক্কানা কই দন।
আর 'আতিক্যা-বিতিক্যা'-এর উৎপত্তি-টা কেমনে এটা-ও জানাইয়েন। ধন্যবাদ।
১৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৫
সাইমুম বলেছেন: চট্টগ্রাম : ঘরের শন ঝাড়লে যে অবশেষগুলো নিচে পড়ে থাকে, তাই কালাইট্টা।
ছাইয়ুন, আতিক্যা-বিতিক্কা দৌড় ন দিয়ন।
১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৯
চট্টগ্রাম বলেছেন: দিতাম ন। বুড়া হই গেই। হেডিল্যা দিন আর নাই ;-)
১৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২১
কমল বলেছেন: you are genious mr. saimum
big 5.
২০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৪
সাইমুম বলেছেন: কমল : ধন্যবাদ।
২১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৭
সাইমুম বলেছেন: কমল : 'জিনিয়াস' বানান ভুল লিখেছেন। মনে কিছু নেবেন না।
২২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৭
সূর্য বলেছেন: কিছু মনে করবেন না, অনুমান করি আপনি কোন বই থেকে সাহায্য নিচ্ছেন। বইটির নাম, লেখক, এবং প্রকাশক জানালে উপকৃত হতাম।
২৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩১
সাইমুম বলেছেন: সূর্য : এখানে অনুমান করার কি আছে? অবশ্যই অবশ্য অনেক বইয়ের সহায়তা নিচ্ছি। গোটা পঞ্চাশেক হবে। লেখা শেষ করার পর তালিকা দেবো --এমন ঘোষণা আগেই দিয়েছি। অপেক্ষায় থাকুন।
২৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
নাজিরুল হক বলেছেন: চলুক.........। পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম।
২৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১০
পুতুল বলেছেন: বদ্দা চট্রগ্রাম, আবসারাব' কখনো শুনিনি তবে, সাবসারাব বা সাবসারাত এই রকম একটা ইউরুপে প্রচলিত আছে। বিশেষ করে পূর্ব ইউরুপীয় কিন্তু ইইসিতে বসবাস করে এমন লোকেরাই বেশী ব্যাবহার করে। সাধারণত চৌর্যবৃত্বি বোঝাতে।
২৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১১
কমল বলেছেন: here we go-genius@saimum
২৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৬
কালপুরুষ বলেছেন: আব অর্থ জল, সারাব অর্থ সূরা বা মদ। যোগ করলে কী হয় জানিনা।
২৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৪
চন্দ্রপ্রভা বলেছেন: ভালো উদ্যগ।
২৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৫
শাপলা বলেছেন: পাবিলক খালি মন্তব্য মারে আর পালায়
৫ দেয় না।
আমি দিসি!!!!!!
হা হা হা হাহ হা
৩০|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৮
আবূসামীহা বলেছেন: ৫
৩১|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩২
মানুষ বলেছেন: আর গড্ডল, কি আশ্চর্য মিল!!!!
৩২|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৪
মানুষ বলেছেন: got আর গড্ডল কি আশ্চর্য মিল!!! oh my godডল!!!
৩৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
সাইমুম বলেছেন: কমল : থ্যাংক ইউ।
৩৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
সাইমুম বলেছেন: চট্টগ্রাম : বুড়া হওয়াটা অবশ্য ইতিবাচক দিক। দোয়া করি যেন বুড়ি হয়ে না যান!!
৩৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৭
সাইমুম বলেছেন: কালপুরুষ : আবসেরাব চাঁটগার শব্দ। আব আর শারাবকে মিলিয়ে প্রচলিত 'আবসেরাব' শব্দের মর্মকথা বোঝা যাবে না। যেমন : তার চোখের পানি আবসেরাব গড়িয়ে পড়লো। এখান পানি আর মদের কি খুঁজে পাবেন? আমার ধারণা এটা অন্য কোনো শব্দের অপভ্রংশ।
৩৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
সাইমুম বলেছেন: চন্দ্রপ্রভা : ধন্যবাদ।
৩৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
সাইমুম বলেছেন: শাপলা : আর যাই করো, পাবলিককে দায়িত্বজ্ঞান দেয়া ঠিক নয়। সবাই আমাকে পছন্দ করবে---এমনটা আমিও ভাবি না। বরং এখন তুমি ভাবতে পারো, যার জন্য চুরি করলাম সেই বলে চোর!!!!
৩৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
সাইমুম বলেছেন: আবূসামীহা : ধন্যবাদ।
৩৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
সাইমুম বলেছেন: মানুষ : got আর গড্ডল কি আশ্চর্য মিল!!! oh my godডল!!!
তোমার উদ্ভাবনী মেধা আছে। শব্দের পোস্টমর্টেম তুমি লিখলে আমার চেয়ে ভালো করতে বলে আমার বিশ্বাস।
৪০|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
সংস্থাপক বলেছেন: ঠিকই
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
রিশিতা বলেছেন: তার মানে এর আগে আরো ৫৩ সংখ্যা আছে? পড়তে হবে সবগুলো? কিভাবে মিস করি। ধন্যবাদ।