নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম - ৫৬

০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬

বাংলায় ঘোল খাওয়া মানে নাকাল হওয়া, বেকায়দায় পড়া। (ক্লোজআপহাসি)

কিন্তু ননী মিশ্রিত মথিত দধি মানে ঘোল খাওয়ার সঙ্গে বেকায়দায় পড়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক মোটেও নেই। কারণ এই খোল খাওয়া বা খাওয়ানো মোটেও আহার্য ঘোল নয়। কারণ এ ঘোল হলো জলের আবর্ত বা ঘূর্ণি। সংস্কৃত ঘূর্ণ শব্দটি কালক্রমে প্রাকৃত ভাষায় হয়ে যায় ঘুল্লি। আর এ ঘুল্লি থেকেই বাংলায় ঘোল হয়েছে। এটাই এখন গৌণার্থে কষ্ট ভোগ বা বেকায়দায় পড়া অর্থে ব্যবহৃত হয়।

এখানে ঘোল সম্পর্কিত একটি চমৎকার শব্দের কথা বলা যেতে পারে। শব্দটি হচ্ছে 'ঘোলমউনি'। কিন্তু সাহিত্যে এখন শব্দটির ব্যবহার দেখা যায় না। বঙ্কিম চন্দ্র তার এক লেখায় লিখেছিলেন, 'ঘোলমউনির তাড়নে ঘোল আর বাত্যাতাড়িত এক নিয়মে বিলোড়িত হয়'। ঘোলমউনি মানে ঘোল মন্থন করার দন্ড।

ঘোল শব্দটি দিয়ে বাংলা ভাষার বিখ্যাত প্রবাদ বাক্য 'দুধের স্বাদ ঘোলে মেটানো' তৈরি হয়েছে।



(চলবে)

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-১

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৮

প্রাকৃতজন বলেছেন: আমি ননী মিশ্রিত ঘোলই খেতে চাই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯

সাইমুম বলেছেন: প্রাকৃতজন : মগবাজার গাবতলায় ভোরে বিক্রি হয়। ওখানে চলে আসেন। খেতে পারবেন। আমিও মাঝে মাঝে খাই।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫২

সারওয়ারচৌধুরী বলেছেন: ৫

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৩

ঢালী! বলেছেন: ঘোল খাইলে ইনসুলিন সাপ্লাই চাঙ্গা ধাকে

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৫

সাইমুম বলেছেন: সারওয়ারচৌধুরী : ধন্যবাদ। মাঝে মাঝে ভালো কইরা ডুব মারেন বুঝি?

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৬

সাইমুম বলেছেন: ঢালী! : সামহয়্যারের সর্বোচ্চ ব্লগারের পহেলা কমেন্ট পেলাম। ধন্যবাদ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২

মানুষ বলেছেন: ঘোল খাইলাম আবার!!!!

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮

সাইমুম বলেছেন: মানুষ : শ্রীকৃষ্ণ ননী খায়, মানুষ ঘোল খায়!!!

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫

রিজভী বলেছেন: ৫

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

সাইমুম বলেছেন: রিজভী : ধন্যবাদ।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪

আবূসামীহা বলেছেন: ৫

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪

সাইমুম বলেছেন: আবূসামীহা : আবারও ধন্যবাদ।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬

ঢালী! বলেছেন: সাইমুম, আগেও কমেন্ট দিছি মনে পড়ে ।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

সাইমুম বলেছেন: ঢালী! : শিওর। ধন্যবাদ। ফের ধন্যবাদ। আবার ধন্যবাদ।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭

ঢালী! বলেছেন: 'শব্দ' শব্দটার ময়না তদন্ত কবে আইবো?

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯

সাইমুম বলেছেন: ঢালী! : আশা করি পারবো। পরে দেবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.