| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাঃ১
চার পাঁচ দিন আগের ঘটনা। গুলশান-২ নং সিগনালে আটকে আছি। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা , চোখে ভারী চশমা, ৭০ এর মত বয়স হবে, প্রেসক্রিপশন হাতে সাহায্য চাইল।জানতে চাইলাম কি হয়েছে? বৃদ্ধা জানালেন তার মেয়ে হাসপাতালে, অসুস্হ পেটে অপারেশন করতে হবে। এবার ভালো করে দেখবার জন্য প্রেসক্রিপশনটি হাতে নিলাম।
যা দেখলামঃ
রোগীর নামঃ শিল্পী
বয়সঃ ৩০
রোগের বিবরনঃ মিস্ ইউজ অফ ড্রাগস্( ইয়াবা)।
ঘটনাঃ ২
এই ঘটনা আমার এক বড় ভাইয়ের মুখে শুনেছি।আমি তার মুখের ভাষায় গল্পটা বলছিঃ
যাত্রাবাড়ির জ্যামে আটকে আছি। একজন মাঝ বয়সী মহিলা এসে চিকিৎসার জন্য সাহায্য চাইল, গলায় লেমিনেটিং করা প্রেশক্রিপশন ঝুলছে।
রোগীর নামঃ রিনা।
মহিলার কাছে জানতে চাইলাম তোমার নাম কি?
মহিলা উত্তর দিলেনঃ আছিয়া।
ঘটনাঃ ৩
এই গল্পটি আমার সহকর্মীর মুখে শোনা।
ঘটনাস্হল : যশোর।
রিকশায় করে যাচ্ছি, হঠাৎ একজন অন্ধ ভিক্ষুক( দু চোখই অন্ধ) ভিক্ষা চাইল।পকেট থেকে ১০ টা টাকা বের করে ভিক্ষা দিলাম। ভিক্ষা দেবার পর হঠাৎ কি যেন মনে হলো, ভিক্ষুক কে বল্লাম দেখতো কত টাকা দিয়েছি?
ভিক্ষুকঃ ১০ টাকা।
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
লোনলিফাইটার বলেছেন: হ্যপী ব্লগিং
৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
মুনতাসির মুহাম্মদ হামিদ সজীব বলেছেন: @প্রিয়তমেষূ - ভাবি চলো।
@লোনলিফাইটার - ধন্যবাদ।
৪|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
কালোপরী বলেছেন: হাহা এটাই সমাজ, আমাদেরই মানিয়ে নিতে হবে সবখানে
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
আহসান ০০১ বলেছেন: হায়রে মানুশ, এইজন্যই এখন অনেকেই সাহায্য পায়না হয়ত সত্যি সত্যি বিপদে পরলেও
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
প্রিয়তমেষূ বলেছেন: ভেবে দেখবার বিষয়!!!!