নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের জন্য তারুন্য

আমরা সকলেই মানুষ

সালাম বাবু

অপরকে সম্মান করাই সম্প্রীতি

সালাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শিবির - পুলিশ সংঘর্ষ ও রাজনৈতিক হিসাব নিকাশ

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

গতকাল (২৮/০১/১৩) সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শিবির ঝটিকা মিছিল বের করে। একপর্যায়ে তারা ব্যাপক ভাঙচুর করে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাজধানীতে হঠাৎ শুরু হওয়া ঝটিকা মিছিলথেকে পুলিশকে আক্রমন করা হয় যা একপর্যায়ে সচিবালয়ের সামনে বিনা বাধায় চলে যায়। এ সময় প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত ছিলেন। প্রশ্ন জাগে পুলিশের ভূমিকা নিয়ে। ঢাকায় এতগুলো কর্মীনিয়ে শিবির মিছিল দিল অথচ পুলিশ আগে জানল না! যেহেতু প্রধানমন্ত্রী সচিবালয়ে ছিলেন তথাপি সেখানে নিরাপত্তা দূর্বল ছিল কেন? এগুলো একেবারে স্বাভাবিক প্রশ্ন।আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি যে ঢাকার প্রতিটি থানায় নাকি গোপালগন্ঞ্জের পুলিশ তাহলে এমন কেন হয়। পুলিশের কি যোগ্যতার অভাব?

আজ সারাদেশে জামায়াত-শিবির নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। একসময় টকশোগুলোতে জমায়াত নিয়ে তেমন প্রসংগ থাকত না। আর এখন জামায়াত ছাড়া টকশো জমে না।

সরকার ও সরকারিদল মিডিয়ার সামনে আসলেই জামায়াত নিয়ে কথা বলে। তারা ছাত্রলীগের অপকর্ম গুলো শিবিরের প্রলেপ দিয়ে ঢাকতে চায়।

এখন অবস্থাটা এমন যে, কলেজে শিবির, শেয়ার বাজারে শিবির, প্রশাসনে শিবির, বিদেশে শিবির, মিডিয়ায় শিবির, শিক্ষক আন্দোলনে শিবির, জাহাঙ্গীরনগর বিশ্বঃ সাংস্কৃতিক কর্মীদের মাঝে শিবির আরও কতকি । এগুলো হল বর্তমানে শিবিরের অবস্থানের জন্য দায়ী । এই সরকারের আমলে শিবিরকে তো কম নিপীড়ন করা হয়নি। তারপরও শিবির কিভাবে এত শক্তি পায়?

পাঠক একটু খেয়াল করবেন বিগত বছরগুলোতে কিন্তু জামায়াতকে তেমন মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত যত ভাঙচুর হয়েছে সবই শুধু শিবির করেছে। আর সরকারের ব্যর্থতা ও মন্ত্রী, এমপিদের অতিকথন শিবিরের কর্মকান্ডকে জনগনের কাছে জনপ্রিয় করে তুলছে। আমার দেখা মতে যে মানুষগুলো একসময় জামায়াত শিবির এর নাম শুনতে চাইত না তারা এখন শিবিরকে মৌন সমর্থন দিচ্ছে।

সরকারের উদ্দেশে বলতে চাই এক শিবিরকে যদি মোকাবেলা না করতে পারেন তাহলে জামায়াত তো রয়েই গেছে?

শেষ কথা হল জামায়াত-শিবির একটি আদর্শকে বিশ্বাস করে। তা যাই হোক সেই আদর্শের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। আদর্শকে কখনও রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় না। বরং এধরনের ভূলগুলোর কারনে নির্যাতিত আদর্শটিকে আরও জনপ্রিয় করে তোলে। এর প্রকৃষ্ট উদাহরর হল বর্তমান মধ্যপ্রাচ্য। বাংলাদেশ ও হয়তো এই মিছিলে যোগ দিবে।

তাই জামায়াত - শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে।অন্যথায় ধর্মনিরপেক্ষ ও বাম রাজনীতি এক সময় জাদুঘরে সাঝিয়ে রাখতে হবে। যার কিছু আলামত বাম রাজনীতিতে পরিলক্ষিত হচ্ছে।

মোটকথা আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেল করা উচিত।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: bohut gali khaben re bhai.....

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

রসের হাঁড়ি বলেছেন: "আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেল করা উচিত।" -- correct

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

আমি ভোরের আলো বলেছেন: শিবির কে মোকাবেলার জন্য আদর্শিক একটা সংগঠন দরকার, ফেন্সী ঘাওয়া ,ইফটিজার ছাত্রলীগ ,আর দুর্ণিতিবাজ পুলিশ দিয়ে সম্ভব না ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

আধারের কবি বলেছেন: রসের হাঁড়ি বলেছেন: "আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেল করা উচিত।" -- correct

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

দীপ্তপন বলেছেন: শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেশে? আজ এই শংকা সাধারন মানুষের মনে।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

েমাঃ মাহফুজূল হক বলেছেন: যাদের মধ্যে কোন আর্দশ নেয় তারা আবার আর্দশ কি বুঝবে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

টাইটান ১ বলেছেন: লাইক দিলাম।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

বিষণ্ণ বালক বলেছেন: ৯০-এর মত সাধারন জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে না পারলে, এধরনের বিক্ষভকে "সহিংশ আচরণ" হিসেবে আখ্যায়িত করে অচিরেই ধর্মভিত্তিক রাজনীতিসহ ও জামাতকে নিসিদ্ধ ঘোষণা করে সংসদে আইন পাস করিয়ে নেয়া ত্বরান্বিত হতে পারে বড়জোর।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

সালাম বাবু বলেছেন: ৯০ তে জাতি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গনঅভ্যুন্থান সংঘটিত করেছিল। সকল রাজনৈতিক দর্শন ও দল থেকে এরশাদের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু এখন সাধারন মানুষ বিভ্রান্ত ও রাজনৈতিক ময়দানে ২ টি প্লাটফর্ম। বাকি থাকে মুষ্টিমেয় কিছু ছোট দল যাদের তেমন কোন জনভিত্তি নেই।
আমাদের এখন একটাই কথা “সবার উপড় দেশ। দেশকে বাদ দিয়ে কোন মত বা পথ মানিনা। রাজনৈতিক দলগুলো থেকে চাই জাতি গঠনমূলক কর্মসূচি।”
সুতরাং একটি ভিন্ন প্লাটফর্ম দরকার ।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

প্যারাসিটামল বলেছেন: shibir k ami khub kas theke dekesi, era bangladesh er ekmatro united and organized dol. Eder moddhe kono ontorkondol, vag vatoara, agula nia hanahani nei. Shibir k jotoi gali den ata sobaik k shikar korte hobe.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.