| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২১ শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির গৌরবের দিন। ৫২ ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল বাংলা ভাষার প্রতি মানুষের মমতা ও ভালবাসা। তখন তো অনেকেই উর্দু বুঝত। ইচ্ছা করলেই তারা উর্দুকে মানিয়ে নিতে পারত। কিন্ত না প্রানের ভাষা বাদ দিলে প্রান থাকেনা। তাইতো আবাল বৃদ্ধ বনিতা এর প্রতিবাদে ফুসে উঠেছিল। বাঙালি যখন প্রতিবাদ করে তখন জয় ছাড়া অন্য কিছু কাম্য থাকেনা। তার প্রমানা ৫২ ও ৭১। আমরা এর কোনটিই দেখিনি কিন্ত চেতনা ভুলি কি করে? রক্ত তো আর পরিবর্তন হয় নি। তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ৫২ সালের চেতনা প্রায় মিয়ম্রান হতে চলল। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। আমরা কোন এক ঘোরের মধ্যে থেকে এই দিনটিকে পালন করি। আজ শহীদ দিবস উপলক্ষে প্রত্যেকটি চ্যানেলে অনুষ্ঠানমালা প্রচারিত হবে। পাঠক আপনি একটু খেয়াল করবেন অনুষ্ঠান গুলো শুধুমাত্র বিজ্ঞাপন ও বিকৃত দর্শক সমাজের জন্য।
আমাদের দেশের মিডিয়াগুলো বাংলা ভাষার লালন করে না। তারা শুধু তাদের স্বার্থে বিকৃত করেছে। উপস্থাপিকারা নিজেরা পশ্চিমা ভঙ্গিতে জামা কাপড় পরে তাদের ভঙ্গিতেই উপস্থাপন করছেন। যা দর্শক নন্দিত। কারন আমাদের হাতে বিকল্প নেই বললেই চলে। বাধ্য হয়েই আমাদের এই রিমিক্স অনুষ্ঠান দেখতে হয়।
আর একুশ আসলেই কিছুটা চিত্র পাল্টে ভিন্নমাত্রায় প্রকাশ পায়। আফসোস এত কবিতা পাঠ আর ভাষা সৈনিক নিয়ে কথা হয় কিন্ত রাষ্ট্র থেকে এর কোন প্রতিবাদ ও প্রতিকার আমরা কোন সরকারের আমলে দেখতে পাই।
আজকের এই দিন থেকেই শুরু হোক বাংলা ভাষার প্রতি আমাদের মমতা ও ভালবাসা।
ক্ষুদ্রই সুন্দর। তাই নিজের ঘর ও ব্যক্তিজীবন থেকেই ভাষাকে ভাল বাসতে শুরু করি।
©somewhere in net ltd.