নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের জন্য তারুন্য

আমরা সকলেই মানুষ

সালাম বাবু

অপরকে সম্মান করাই সম্প্রীতি

সালাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সেই দিনের জন্য

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

সাংবাদিক নির্যাতন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিক ঘটনা। এরজন্য সাংবাদিকদের অনৈক্য ও নীতিহীনতাই দায়ী। বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ রাজনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সাম্প্রতিক ঘটনা দিয়েই শুরু করি। সরকারদলীয় এমপি গোলাম মাওলা রনি সাংবাদিক নির্যাতনের জন্য কারাগারে আছেন। এটাকেই বলে আইনের শাসন। কিন্ত আমার কাছে মনেহয় পরিহাস। কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব রনি কে মিডিয়া থেকে বয়কট করার আহব্বান করেছেন। এটাও রাজনৈতিক খেলা। সাংবাদিক নির্যাতন এই সরকারের আমলে অনেক হয়েছে। সব সরকারই সাংবাদিকদের ভয় পায় নির্যাতন করতে চায় । চায় সাংবাদিকের কলম কেড়ে নিতে। কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রভাব ব্যাপক হারে লক্ষ করা যাচ্ছে।

এবার আসি সাংবাদিক সংগঠনগুলোর দিকে। রনি সাংবাদিক কে মেরেছে তার সাজা চাওয়া ভাল কথা কিন্তু মাহমুদুর রহমান জেলে কই কোন চ্যনেল তো এই স্পেশাল রিপোর্ট করেনা। কারন মাহমুদুর রহমান বাম ধারায় বিশ্বাস করেন। হোক সে অপরাধী তার জন্য তো পত্রিকা বন্ধ হতে পারে না। ছাপা খান থেকে সংবাদ কর্মী গ্রেপ্তার হতে পারে না। তখন সাংবাদিক সমাজ বিভক্ত হয়ে ছিল তাই আজ রনি সাংবাদিক মেরেছে। দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ কিন্তু মিডিয়া ব্যক্তিত্বরা এটা কোন ইস্যু নয় বলে গলা বাড়াচ্ছেন। এসব ভন্ডামি।

বাংলাদেশের ভবিষ্যৎ কোনদিকে তা আমরা হয়ত জানিনা। তবে এটা ঠিক যে ভবিষ্যৎ অনিশ্চিত ও ঝুকিপূর্ন। এরজন্য মিডিয়াই দায়ী। তারাই দেশটাকে ২ ভাগে ভাগ করেছে। আজ মানুষ মিডিয়া মানেই নাস্তিকের আড্ড বলে গালি দেয়।

আমাদের দুঃখ জাতি গঠনে যারা ভুমিকা রাখবে তারাই আজ ভ্রান্ত ও ন্যায়ভ্রষ্ট। প্রতিটি ইলেকট্রনিক মিডিয়া কোন না কোন ব্যক্তি বা সংগঠনের স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত।

কামাল মজুমদার যখন মহিলা সাংবাদিক মারল তখন কেন তাকে মিডিয়া বয়কট করেনি? কারন তিনি নিজেই মোহনা টিভির মালিক।

অবশেষে বলা যায় বাংলাদেশের সাংবাদিকতার সামাজিক অবস্থান বিশ্বাসঘাতকতার পর্যায়ে পৌছেছে।

এই অবস্থা থেকে পরিত্রান পেতে হলে সাংবাদিকদের ভাবতে হবে। এজন্য তাদের অন্ততপক্ষে সত্য স্বীকার করার সাহস থাকতে হবে।

আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.