| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ সেলিম হসেন
অবস্থানঃ ঢাকা, বাংলাদেশ
আসুন জেনে নেই ইফতার এবং সেহেরি সম্পর্কিত কয়েকটি হাদিসঃ
=============================================
● ইফতার আরবি শব্দ, যার অর্থ রোজা ভঙ্গ করা বা সমাপ্ত করা। ইফতার রোজাদারদের জন্য একটি আনন্দময় সময়। ইসলামী পরিভাষায় সুবেহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার ও পাপাচার থেকে বিরত থেকে সূর্যাস্তের পর কিছু খেয়ে বা পান করে রোজা সমাপ্ত করার নামই ইফতার।
● সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা সুন্নত এবং সূর্যাস্তের আগে ইফতারি সামনে নিয়ে বসে থাকা মোস্তাহাব। হাদিস শরিফে ইফতার সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। হজরত রাসুল (সা.) বলেন, মানুষ কল্যাণের সঙ্গে থাকবে ততকাল, যতকাল তারা শিগগির ইফতার করবে’ (বোখারি শরীফ)।
● হজরত রাসুল (সা.) আরও ফরমান ‘দ্বীন জয়ী থাকবে ততদিন, যতদিন লোক শিগগির ইফতার করবে। কেননা ইহুদি খ্রিস্টানরা ইফতার করে দেরিতে’ (আবু দাউদ ও ইবনে মাজা শরীফ)। ইফতার সম্পর্কে হজরত রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা বলেন, আমার বান্দাদের মধ্যে আমার কাছে অধিকতর প্রিয় তারাই, যারা আগেভাগে ইফতার করে (তিরমিজি শরীফ)।
● সেহরি খাওয়া সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের কেউ যখন ফজরের আজান শ্রবণ করে, আর এ সময় তার হাতে খাদ্যের পাত্র থাকে, সে যেন আজানের কারণে খাদ্য গ্রহণ বন্ধ না করে যতক্ষণ না সে স্বীয় প্রয়োজন পূর্ণ করে’ (আবু দাউদ শরীফ, হাদিস নম্বর-২৩৪২)।
......................................................
Posted by: মোঃ সেলিম হোসেন
২|
২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১১
আদরসারািদন বলেছেন: বস্ ভালো লাগছে বাট, শিরোনামে ভূল আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৮
চারশবিশ বলেছেন: ভাল
আরও চাই