নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সংবাদ পাগল সাংবাদিক

সেলিম মালিক

সংবাদ পাগল সাংবাদিক

সেলিম মালিক › বিস্তারিত পোস্টঃ

আল-জাজিরায় বাংলার বীর নায়ক পুলিশের কাণ্ড

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বর্তমানে বিশ্বে নানা কারনে (সৌভাগ্য না দুর্ভাগ্যক্রমে বলবো বুঝতে পারছি না) বাংলাদেশের নাম আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি কথিত যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈসীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশে এ রায়ের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দমন করতে বাংলার ১ ভাগ মানুষের আস্থা নেই যে বাহিনীর উপর সেই পুলিশ বাবাজিরা নায়কের রূপ ধারণ করেছিল।



বাংলা সিনেমার নায়কের মতো যেখানেই শত্রু সেখানেই গুলি, মার কিন্তু শত শত মানুষ মারার পরও আমার কিন্তু কোন শাস্তি হবে না। ঠিক সেইভবে (শাস্তিতো হবে না জানেই) বাংলাদেশে সামরিক বাহিনীর নায়ক পুলিশ বাবাজিরা সেদিন যারা রায়ের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছিল তাদের নির্বিচারে লাঠি পেটা ও গুলি করে হত্যা করেছে।



তবে চমৎকার এবং সুখকর খবর হলো ওই দিন রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর মঞ্চে সেই পুলিশ বাবাজিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিজয় আনন্দ করেছে শাহবাগীরা। শুনেছি সেদিন বিরিয়ানি খাওয়ার ধুম পড়েছিল প্রজন্ম চত্বরে (আহা কত্তো সুখ, ওইদিকে সাঈদীর ভক্তরা পুলিশের গুলি খেয়ে মরে, আর এদিকে আমরা সুস্বাদু নান্নার বিরিয়ানি খেয়ে পেট ভরি- শাহবাগিরা )।



স্বাধীন দেশের নাগরিক হয়ে এগুলো দেখে কিভাবে ব্লগের সামনে খালি হাতে বসে থাকি। নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করতে চাইলেও বিবেক তা করতে দিল না। আপনাদের বিবেক কি বলে সেটা আমি জানি না। দয়াকরে এবার বিবেকটাকে একটু নাড়া দিন।



স্বাধীন দেশ আর এভাবে চলতে পারে না। (সরকার/ সচেতন নাগরিক) কেউ কিছু বলুন, কিছু করুন।



সেই ২৮ ফেব্রুয়ারিতে পুলিশ বাবাজিদের নায়কোচিত বিরত্ব দেখতে আল জাজিরার এই লিংকটি দেখুন প্লিজ......





আল-জাজিরায় বাংলার বীর নায়ক পুলিশের কাণ্ড

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আর কত মিথ্যা প্রচারণা?

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

এম আর সুমন বলেছেন: পুলিশদের যারা চালায় মুল দোষটা তাদের।
এই যেমন কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে অপ্রয়োজনেও গুলি চালায়। এগুলো সরকারের মদদ না থাকলে হয় না। পুলিশ বাহিনীকে এভাবে ব্যবহার করলে দেশের ভাবমূর্তিই নষ্ট হয়। এগুলো আমাদের দেশের কোনো সরকারই ঠিকমত বোঝেনি।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

আয়না বাবা০০৭ বলেছেন: আল-জাউরা শুধু পুলিশের কান্ডই দেখালো, আপনার ভাই বেরাদারদের ভাংচুর, সংখ্যালঘুদের বাড়ি জালানো পোড়ানো আর পুলিশ হত্যা দেখালোনা ক্যান!

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

মৃন্ময় বলেছেন: আয়না বাবা০০৭ বলেছেন: আল-জাউরা শুধু পুলিশের কান্ডই দেখালো, আপনার ভাই বেরাদারদের ভাংচুর, সংখ্যালঘুদের বাড়ি জালানো পোড়ানো আর পুলিশ হত্যা দেখালোনা ক্যান!

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

মুন্তাসীর আর রাহী বলেছেন: আয়না বাবা০০৭ বলেছেন: আল-জাউরা শুধু পুলিশের কান্ডই দেখালো, আপনার ভাই বেরাদারদের ভাংচুর, সংখ্যালঘুদের বাড়ি জালানো পোড়ানো আর পুলিশ হত্যা দেখালোনা ক্যান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.