| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
SSC পরীক্ষার ফলাফল সম্পর্কে দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতামতঃ-
প্রধানমন্ত্রীঃ আপনারা জানেন আমি প্রতিদিন তাহাজ্জুত নামাজ পড়ে ও কোরআন শরীফ পাঠ করে এই পরীক্ষার্থীদের জন্য দোয়া করেছি, তাই আজকের এই ভালো ফলাফল সম্ভব হয়েছে...আমি না থাকলে এদেশের ছাত্র-ছাত্রীদের যে কি হবে তা আল্লাহই জানেন!!!এছাড়া আমি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছি সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে চাপাতি হাতে নিয়ে পাহাড়া দিতে যাতে পরীক্ষার্থীদের পড়ালেখায় কেউ ডিস্টার্ব করতে না পারে...আমি দেশবাসীকে বলতে চাই, যারা ফেল করেছে তারা ছাত্রলীগের কেউ না...আমি ছাত্রলীগের সব কমিটির লিস্ট দেখেছি, ফেল্টুস নামে ছাত্রলীগের কমিটিতে কারো নাম নাই...
বিরোধীদলীয় নেত্রীঃ প্রিয় দেশবাসী, এই সরকার খুনি সরকার, এই সরকার সব কিছুতে ফেল করেছে...আজকের এই ভালো ফলাফলের পেছনে তিনাদের কোন অবদান নেই...আমরাই ঘন ঘন হরতাল দিয়েছি যাতে শিক্ষার্থীরা ঘরে বসে মন দিয়ে পড়তে পারে...তাছাড়া আমি ছাত্রদলের সব সদস্যকে ছাত্র-ছাত্রীদের পাশে রামদা নিয়ে দাঁড়াতে বলেছিলাম...তারপরও সরকারের ব্যর্থতায় অনেক ছেলে মেয়ে ফেল করেছে, সরকার ফেলের সংখ্যা লুকোচ্ছে... ফেল করা অনেক ছাত্রকে গুম করে ফেলা হয়েছে...সরকারকে বলব, অবিলম্বে সব চাইতে বেশি নম্বর পেয়ে ফেল করা ছাত্র ইলিয়াস আলি কে ফেরত দিন...
হু. মু. এরশাদঃ আজকের ফলাফলের ব্যাপারে বলব, আমার দল SSC পরীক্ষার্থীদের দেশের ৪২০ টি পয়েন্টে পানি পান করিয়েছে...এছাড়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় যেন এক ঘেয়েমি চলে না আসে সেজন্য আমি নিজে তাদের মোবাইলে ব্লুটুথ এর মাধ্যমে বিশেষ ভিডিও সাপ্লাই দিয়েছি..দেশবাসী আজ শান্তিতে নাই...শান্তি দিতে পারে একমাত্র জাতীয় পার্টি, তাই আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো....আমাদের নির্বাচনী প্রচার কেন্দ্রেও বিনোদনের জন্য বিশেষ ভিডিও প্রদর্শনের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ
....
সরাষ্টমন্ত্রী ম.খাঃ কতিপয় হরতাল সমর্থক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের পিলার ধরে নাড়াচাড়া করেছে বলে আমি জানতে পেরেছি...সেজন্য কিছু ছেলে মেয়ের কলম কাঁপা কাঁপি করায় তারা ঠিক মত লিখতে পারেনি, তাই তারা ফেল করেছে...ভবিষ্যতে এই দুর্বৃত্তদের আর ছাড় দেওয়া হবে না, এদের দমন করা হবে...
কপি করা হইছে ফেসবুকের 'বাবা' পেইজ থেকেঃ
২|
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৫
এরিস বলেছেন: তীব্র স্যাটায়ার। সুপার ++++++++++।
৩|
১০ ই মে, ২০১৩ সকাল ৯:৩৯
ভিটামিন সি বলেছেন: খেক খেক খেক খিক্স।
৪|
১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫২
নীল-দর্পণ বলেছেন: পোলাপাইন পারেও....হা হা প গে....
৫|
১০ ই মে, ২০১৩ রাত ১১:৪১
ভারসাম্য বলেছেন: সবাই মজা পাইলো কিন্তু পেরথম প্লাসটা আমারই দেওন লাগলো।
+++
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ১০:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: