| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, বিয়ে মানুষকে আরো সুন্দর করে তোলে। মানুষকে অনাকাঙ্খিত বিভিন্ন বিষয় থেকে বিরত রেখে জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলার কাজটি সম্পন্ন করে বিয়ে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত কমেডিয়ান অ্যালান কিং একবার বলেছিলেন, বিয়ে হলো প্রাকৃতিক একটি উপায় যা আমাদের নতুন কিছুর সঙ্গে মানিয়ে নেবার যুদ্ধে জয়ী করে তোলে। সম্প্রতি মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই উক্তিটির যথার্থতা খুঁজে পেয়েছেন।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির মনোবিদদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৯ বছরের মধ্যেই বিয়ে করলে অপরাধীসুলভ আচরণ, ক্রমশ উত্তেজিত এবং আগ্রাসী হয়ে পড়া এমনকি মদ্যপানের মতো বিষয়ও এড়িয়ে চলা সম্ভব হয়। তবে, যমজদের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ে না বলেই গবেষকরা জানিয়েছেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘আর্কাইভস অফ জেনারেল সাইক্রিয়াট্রি’ সাময়িকীতে।
গবেষক এস. আলেকজান্দ্রা বার্ট জানিয়েছেন, বিয়ের পরপরই ক্রমশ আরো বেশি সামাজিক মানুষে পরিণত হন বিবাহিতজনরা।
গবেষকরা তাঁদেও এই গবেষণায় ১৭ থেকে ২৯ বছর বয়সের মানুষ পর্যবেক্ষণ করেছেন। এতে দেখা গেছে এই ১২ বছর সময়ের ব্যবধানে ৬০ ভাগই বিয়ে করে ফেলেছেন।
জানা গেছে, বিয়ে আমাদের সামজিক করে তোলে। বিয়ের পরে একটি সন্তানের জন্ম হলে তখন আরো বেশি সহানুভূতিশীল হয়ে পড়েন দম্পতিরা। বিয়ে আমাদের সুন্দর ও মার্জিত হওয়ার শিক্ষা দেয়। নিকটজনের কাছে পাওয়া সহানুভূতি অসামাজিক হওয়ার পথ বন্ধ করে দেয়।
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৮
সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাই। তবে আপনি কি বিবাহ করে ফেলেছেন? তাইলে আপনিই এর ভালো বলতে পারবেন। আমার এক ফ্রেন্ড আছে ও বিয়া না করার পক্ষে হাজার যুক্তি বের করেছে, আর আমি পক্ষে যুক্তি দেই। দারুন মজা করি ওর সঙ্গে তর্ক করে।
তবে বিয়া করবো বলে ভাবছিলাম, আর এখনতো দেখি যত ধ্রুত সম্ভব করা দরকার।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
২|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: টেকা কি গাছে ধরে যে মাইনসে ২৯ বছরের মধ্যে বিয়া বইব! আর এইত্তা হৈতাছে হেতেগোর পশ্চিমের সমস্যা। হেরা বিয়া সাদী ছাড়াই কাম চালায়া যায়, বাচ্চাকাচ্চা হয়, পরে বাপ মায়ের সমস্যার কারণে বাচ্চাকাচ্চারা ভুগে। আম্রার ঐসব সমস্যা নাই। আম্রার পারিবারিক বন্ধন অনেক ভালা। আম্রার মা বাপেরা বাচ্চাকাচ্চার এত বেশী খেয়াল রাহে যে বাচ্চাকাচ্চার দম যায় খেয়াল রাহনের চোটে। হেতেনেগোর হিসাব আম্রার লগত মিলত না। আম্রার বরং বিবাহ পূর্ববর্তী সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাহন দরকার। গরু ছাগলের লাহান দশটা বিশটা কৈরা আজাইড়া পিরীত মারানি বাদ দেওন উচিত।
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:১৫
সমীর কুমার ঘোষ বলেছেন: দারুন কইছেন ভাই, আপনার কথার যুক্তি আছে। আমরা ওদের চেয়ে ওনেক ভালো আছি। আমার তো মনে হয় ওদের বিয়ার পর-ই সমস্যার সৃষ্টি হয়। বিয়ার পরই ওরা মানসিক সমস্যায় ভুগে, কারন বিয়া করতে না করতেই ছাড়াছাড়ি নিয়া আদালতে ....তাইলে গবেষনা করলো কেমতে?
ধন্যবাদ মতামতের জন্য।
৩|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মেন্দির প্রতি আমার এলার্জী আছে। পোষ্টে মাইনাস।
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:১৭
সমীর কুমার ঘোষ বলেছেন: ভাইজান কি বিয়া সাইরা ফালাইছেন? না করলে বিয়া করার সম মেহেন্দী দিবেন না এইটা কি আমাগো ভাবীসাব মাইনা লইবো?
৪|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:২৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বিয়ার মত জঘণ্য কাজ যেন এই জীবনে করতে না হয় সেই কামনাই করি। আর মেন্দির প্রতি আমার আসলেই এলার্জী আছে। জঘণ্য লাগে এইসব আকিবুকি। জংলী জংলী লাগে। আফ্রিকান জংলীগোরে দেহেন না রং চং মাইরা কেমনে সাজে। মেন্দিও তেমন লাগে। আর মেন্দির গন্ধ বেশীক্ষণ শুকলে বমি আহে। আমার আসলেই মেন্দির প্রতি এলার্জী আছে। তারপরে কড়া পারফিউমের প্রতিও এলার্জী আছে। একবার কড়া পারমিউম মাইরা আইছিল এক পুলা ক্লাসে। ঐদিন গন্ধে আমার জ্বর আইয়া পড়ছিল। বাসায় গিয়া মাইপা দেহি একশ দুই।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৯
সমীর কুমার ঘোষ বলেছেন: কপি-পেষ্ষ্ট- বিয়ার মত জঘণ্য কাজ যেন এই জীবনে করতে না হয় সেই কামনাই করি।
তারমানে আপনি বিয়া করার পর ভুক্তভুগী...
.
ধন্যবাদ বাস্তব পরামর্শ দেবার জন্য।
৫|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৮
যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: দূরে থাকুন - গ্রামীণফোন ...
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৩
সমীর কুমার ঘোষ বলেছেন: কেন ভাই, আপনিও কি এর বিরুদ্ধে..?
কারনটাতো বলবেন..
৬|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: না ভাই বিবাহ এখনো করি নাই। তবে করবো খুব শীঘ্রই। দুয়া রাইখেন।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪১
সমীর কুমার ঘোষ বলেছেন: দুয়াতো থকবই। তয় দাওয়াতটা দিতে ভুইলেন না
৭|
১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৫
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: দূরে থাকুন - গ্রামীণফোন ..
৮|
১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৫
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: দূরে থাকুন - গ্রামীণফোন ..
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বিবাহ ভালু পাই। :-<