নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরান ঢাকার পোলার ব্লগ

পুরান ঢাকার পোলা

আমি এক সাধারন মানুষ

পুরান ঢাকার পোলা › বিস্তারিত পোস্টঃ

প্রতিবন্ধীদের সাথে উতসবের মানববন্ধন

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

গতকালের প্রেসক্লাব এর মানব বন্ধনে উতসব এর সক্রিয় অংশগ্রহণ বেশ প্রশংসনীয় ছিল::

মনো-সামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি উশৃঙ্খল জনগণের বর্বর আচরণের প্রতিবাদের মানব বন্ধনে উতসব এর অংশগ্রহণ ছিল কার্যকর এবং প্রশংসনীয়। উতসব এর নিজস্ব ব্যানারে আমাদের উপদেষ্টা নজরুল ইসলাম খান , কোষাধ্যক্ষ সগির হুসাইন খান,সম্মানিত সদস্য সমর দাস, সহ সভাপতি ফাহিম উর রশিদ , সাধারন সম্পাদক পুরান ঢাকার পোলা সহ অন্যান্য সদস্য। জাতীয় প্রতিবন্ধী ফোরামের পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য অন্যান্য সকল সংগঠনের পাশাপাশি প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জনাব মিজানুর রহমান উতসব কে ধন্যবাদ প্রদান করেন। সেই সময় আমার সত্যিই ভাল লাগছিল। তাছাড়া উপস্থিত সব সংগঠন ছিল প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত। এর বাইরে (আমরা বলি মেইনস্ট্রিম বা মূল ধারার অন্যান্য সংগঠন) দুটি সংগঠনের একটি সংগঠন হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি এহেন বর্বর আচরণের প্রতিবাদে উতসব এর অংশগ্রহণ উপস্থিত অনেকেই আনন্দের সাথে গ্রহণ করেন।

আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস একদিন অনেক বড় হবে। আমরা প্রতিবন্ধী ব্যক্তি সহ সব ধরনের অত্যাচারিত মানুষের পাশে প্রকৃত অর্থে দাঁড়াতে পারবো। —

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

বালক বন্ধু বলেছেন: আশা করি মনো-সামাজিক প্রতিবন্ধী মানুষের প্রতি উশৃঙ্খল জনতার এহেন আচরন বন্ধ হবে এবং সাধারন জনগণ এই বিষয়ে সচেতন হবে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

পুরান ঢাকার পোলা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.