নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্রাট০

সম্রাট০ › বিস্তারিত পোস্টঃ

মাথায় রাখা জরুরী যে এটাই শেষ মামলা না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

কিছু কথা বলা জরুরি মনে করছি। আজকের যা রায় এলো তাতে করে এদ্দিন যারা আশায় বুক বেঁধে বসে ছিলাম প্রত্যেকে হতাশ। হতাশ না হবার কোনো কারণ নেই। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করতে হবে। এই রায়ের পরপরই ফেসবুকে যাদেরকে জীবনে কোনোদিন বিচার/রায় সঙ্ক্রান্ত কোনো ব্যাপারে কোনোদিন মাথা ঘামাতে দ্যাখা যায়নি- তারাও এখন বিচার ব্যবস্থা আর ট্রাইবুনালের পিণ্ডি চটকাতে লেগে গ্যাছেন। ব্যাপারটা এলার্মিং। এদ্দিন চক্ষু লজ্জার ভয়ে ছুপাছাগুদের যেই গ্রুপটা ট্রাইবুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার সাহস পায়নি তারা এবার ঈদের চাঁদ হাতে পেয়েছে।



সুতরাং আমাদের প্রতিক্রিয়া যত তীব্রই হোক না ক্যানো- এটা মাথায় রাখা জরুরী যে এটাই শেষ মামলা না। সামনে আরো অনেকগুলো মামলা পড়ে আছে। সুতরাং আমাদের প্রতিক্রিয়ার ব্যাপারে আমাদেরকে তীব্র থাকাটা য্যামন জরুরী- যাতে করে সর্ষের ভুতটা ট্রাইবুনাল/সরকার যেখানেই থাকুক না ক্যানো তারা পরবর্তী রায়ের আগে সেই তীব্রতাটা আঁচ করতে পারে। ঠিক তেমনি আমরা যাতে ছুপা-ছাগুদের সাথে একই সুরে কথা বলে পুরো বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা উঠিয়ে না ফেলি সে ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। ছাগুরা কিন্তু ঠিক এটাই চাইছে। সুতরাং প্রতিক্রিয়া হোক তীব্রতম- কিন্তু এই ব্যাপারটুকু নিশ্চিত করে যাতে-



প্রথমত, এই প্রতিক্রিয়া পরবর্তী রায়ের ক্ষেত্রে ফলদায়ী হয়, এবং



দ্বিতীয়ত, এই প্রতিক্রিয়া যাতে ছাগুদের সাথে সুর মিলিয়ে "ট্রাইবুনাল সাজানো", "নাটক হচ্ছে" ইত্যাদি ফলাফলে পর্যবসিত না হয়।

(collected)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ইসলাম রফিকুল বলেছেন: shohomot,..

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

দূরবী৩২১ বলেছেন: আর কোন ফাসির রায় হবে না দেইখেন কারন যা ঘটার আগেই ঘটে গেছে

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

আলাপচারী বলেছেন: সাবধান করার জন্য ধন্যবাদ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

খুব সাধারন একজন বলেছেন: পোস্টটা সুন্দর। কিন্তু আগুন ধরে গেছে ভিতরে। আগুন।

বাংলাদেশ এইটা, এইখানে কুত্তার বাচ্চা রাখা যাবে না। সব কোরিয়ানদের দিয়ে খাওয়াতে হবে।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহাই বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: পোস্টটা সুন্দর। কিন্তু আগুন ধরে গেছে ভিতরে। আগুন। বাংলাদেশ এইটা, এইখানে কুত্তার বাচ্চা রাখা যাবেনা। সব কোরিয়ানদের দিয়ে খাওয়াতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.