নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি...

আমি খুব সাধারন।

সঞ্জয় নীল

আমি খুব সাধারন ।

সঞ্জয় নীল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১৯ শে মে, ২০১৩ ভোর ৬:৫১

আজকের বাতাসটা কেমন যানি আলাদা মাতাল করার মতো চোখ বন্ধ করে দাডিয়ে আছি মনে হচ্ছে আমি পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে আছি আমায় শুভ্র মেঘগুলো হাতছানি দিয়ে যাচ্ছে ।

একা এমন মুহুর্তগুলো উপভোগ করার মজাই আলাদা । মনে হয় ওরা যেন আমায় ভালবাসে বলেই আমায় এমন করে স্বপ্ন সাগরে ডুবিয়ে দেয় । আমি মাতালের মতো ভাসি স্বপ্ন জলে, নীল মায়াবী জলে মনে হয় যেন পরীর দেশের রানী আমায় হাত ধরে নিয়ে যাচ্ছে তার মায়াবী নগরীতে । আমার চোখ অবাক বনে যায় যাদুর এই খেলা দেখে স্বপ্নের মাঝেই যেন মনে হয় আমি আরেকটা নতুন স্বপ্ন দেখছি । স্বপ্ন যেন আমার জন্যই সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ।

হা হা হা হা............ কি মনে হচ্ছে ছেলেটা একটা পাগল ? কি সব কথা বলছে আলতু ফালতু । মাথাটা কি পুরাই নষ্ট হয়ে গেছে ওর ? আর আমাকেই এগুলো বলছে কেন ? আর কি কেঊ নেই ?

আসলেই আমি একটা পাগল । স্বপ্নচারী । স্বপ্ন ছাড়া আমার ঘুম হয় না । আমি বেচে আছি স্বপ্ন গুলো আছে বলেই ।

আপনিও একজন স্বপ্নচারিনী । তবে যানি না আপনার স্বপ্নগুলো কেমন । রঙ্গিন নাকি ধুসর আবছা নাকি আলো ! হয়তো আলাদা, হয়তো কিছু মিল আছে !

আমার স্বপ্ন কিন্তু হাজার রঙ্গে ভরা । গভীরের গভীরতায় হারানোর মতো কি যেন আলাদা একটা ছোঁয়া আছে ওর ভিতড়ে । চোখ বন্ধ মানেই আমার প্রিয় স্বপ্নের সাথে দেখা । আমার সারা দিনের অপেক্ষা যেন ওর জন্যই । আমার স্বপ্ন । না আপনারটা না এটা আমার স্বপ্ন । আপনারটা তো আপনার কাছে আপনার বন্ধ চোখের পাতায় জড়িয়ে আছে । আমি কি করে জানব তার কথা । আসলেই আমি কি করে জানব । আমি তো আর আপনার চোখের পাতা নই যে আমার মাঝে আপনার স্বপ্ন জড়ানো আছে । আমি তো আমি এক স্বপ্নচারী ।

ধুর পাগল হইয়া গেছি বাদ দেন কি সব বলছি আমার আর আপনার স্বপ্ন এক হবে কিভাবে আমরা তো পুরাই আলাদা দুটো মানুষ । অনেক বক বক করি তাই না কি করব আমি এমনি কথা ছাড়া থাকতে পারি না তবে তা চুপ কথা কেঊ শোনে না কেঊ শুনতেও চায় না বললে পাগল ভাবে । অনেকে বলে শেষ, এরে দিয়া আর কিছু হবেনা । কি করি বলেন আমারতো বেছে থাকা লাগবে তাই করি এমন স্বপ্নচারী কাহিনী বিলাপ ।

আমি আর আমার স্বপ্ন আমার পাগল স্বপ্ন কি যে হবে স্বপ্ন দিয়ে কি যানি ! সত্যি নাকি মিথ্যা কি যানি !

আমার স্বপ্ন, আমার হওয়ায় মাতাল স্বপ্ন...........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.