| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল শুন্য একটা ধুধু মরুভূমি
যেদিকে তাকানো যায় শুধু হাহাকার
মরুভূমির একটাপাস একটা বিশাল পাহাড়
শোনা যায় যে পাহাড়ের
ওপাশে বিশাল সমুদ্র ছিল
আর অনেক আগে নাকি
এখানে নীল জলের নদী ছিল
টলটলে সচ্ছ জলে কত মানুষ
জলজীবের আনা গোনা ছিল
এখন এখানে কোন প্রান নেই
আছে মৃত মানুষের কঙ্কাল
যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর শুকনো বালি
আর একটা গরম আটকা বাতাস যাতে
ভেসে আসে মানুষের মৃত্যুপূর্ব শেষ চিত্কার
ভেসে আসে ওদের দিয়ে যাওয়া অভিশাপের কথা
যার ভার এখনো বয়ে নিয়ে ক্লান্ত পথ
পারি দিচ্ছে হাজারো পথিক ।।
©somewhere in net ltd.