| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক এক করে যেন প্রচেষ্টাতেই এখনো
শেষ হয়না এই দিন গুনা ;
চারিদিকে চোখ মেলে দেখি যেন সকলে
সবই লাগে কত চিরচেনা ।
কলমটি ধরে হাতে লিখা হয়না তাতে
কে যেন সদা রাখে টেনে ;
হুংকারে বলে ডেকে শোন হে আজ থেকে
এগোও নিয়মটা মেনে ।
উল্টে নিয়মের পাতা বন্ বন্ ঘুড়ে মাথা
নিঃশ্বাসটা হয়ে আসে ক্ষীণ ;
দরজায় থাকতে হবে সময়টা হবে তবে
গুনে গুনে হলে সাত দিন ।
আছি বসে সে আশায় সময়টা বয়ে যায়
সাতের দিনটা হবে কবে !
না জানি কি কি আছে দরজাটার ওপাশে
আদৌ কি দেখার ভাগ্যটা হবে ???
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
সারাবেলা। বলেছেন: এত চমৎকার কোথায় রাখি
বড় এলোমেলো যে ঘর
এই যে কত লাগছে আপন
ধীরে ধীরে সব পর ;
ছেলেবেলা বড় মধুর ছিল
এইবেলা যেন বিষ
বন্ধু তোরা আমার কথাটি
একটু মনে রাখিস্ ......................
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
ইতিপূর্বে বলেছেন: চমৎকার, বহুত খুব
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
আমিনুর রহমান বলেছেন: চমৎকার +++