| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বিহনে বড় একা লাগে
যেন ডানা ভাঙ্গা কোন পাখি,
আকাশের নিচে ছটফট করা একা
ঝাঁক থেকে ছিটকে পড়া আহত পাখির ন্যায়
বুকে রক্ত ঝরে অবিরত,
দিগন্তের শেষে পথহারা আহত পথিক, সর্বশান্ত !
সে...ও তো অনেক আগে,
একা লাগে....বড় একা.........
ধোষর মরূর তপ্ত বালুকাবেলা
উপহাসে ছুড়ে দেয় তার ব্যর্থতার সবটুকু গ্লানি
তার সকল সুজলা-সুফলা আমিই যেন নিয়েছি কেঁড়ে,
ঐ বাবলা বনের বৃক্ষটি ! সে তো আমায় রক্তাক্ত,
ক্ষতবিক্ষত করে বুঝিয়ে দিতে চায়
আমার জন্যই নাকি সে আজ গোলাপ ফুটাতে পারেনি,
অত শত কিছুই যেন আমায় পীড়া দেয়না তত
যতটা না তোমার একাকিত্বে জুটে ভাগে,
বড় একা লাগে.....বড় একা............
আজ কতটা বছর জোৎস্না দেখিনা
তড়িৎ কিছুই যেন মনে করতে পারিনা
সেই আগের মত ;
রাতের আকাশের চাঁদটা ও যেন হাঁরিয়ে গেছে চিরতরে
পাহাড়ের উল্টো দিকের বহমান ঝরনাটা !
সে ও যেন আজ মৃতের খাতায় নাম লিখিয়েছে,
রঙ বে-রঙের কত্ত কি যে বিলিন আজ
শুধু তোমার বিরহে,
ভাবনায় যেন বুকে তুষের অনল জাগে
বড় একা লাগে....একা লাগে......বড় একা......।।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
ইতিপূর্বে বলেছেন: খুব সুন্দর লিখা