| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলেকজান্ডার ভারত বর্ষে এসে বলেছিলেন, কী সেলুকাস দেশ আগে কখনও দেখিনি । আজ তার কথাটি যথার্থই মনে হচ্ছে, এখানে চুরের মুক্তির জন্য আন্দোলন করা হয় , প্রতারকের জন্য ধর্মঘট ডাকা হয়। কী আজব দেশে বাস করি ! আর আজব এই আমরা ! শনিবার পুরান ঢাকার মিটফোর্ডে নয়টি ওষুধের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমতি ছাড়া আমদানি করা ওষুধ এবং খাদ্য সম্পূরক বিক্রির অভিযোগে ১০৩ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী। এই কারনে রোববার ওষুধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। আজ ও তা বহাল থাকে !! আর আমরা বসে শুধু তাদের তামাশা দেখছি , কী বিচিত্র এই প্রাণী গুলো আর আমরা !!! সত্যিই আমরা সেলুকাস!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সবচেয়ে সেলুকাসতো আমরা ! কারণ, আমরাই ভোট দিয়া সব চোর বাটপারদের নির্বাচন করি !!!
