নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরদার মাটি মাসুম

সরদার মাটি মাসুম › বিস্তারিত পোস্টঃ

ভয়। বাংলাদেশে ভয়ের সাথে বসবাস......

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

অনেকে বলে থাকেন বাচ্চাদের ভূতের গল্প বলা ঠিক নয়। কারন এতে নাকি তাদের মানসিকতা ক্ষতিগ্রস্থ হতে পারে। যাই হোক আমি সেই বিতর্কে যাব না। কারন আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ নই। তবে বাংলাদেশের পরিণত নাগরিকদের ‘ভয়’ নিয়ে কিছু কথা বলতে ইচ্ছা হল।
ভয়। বাংলাদেশের সম্ভবত খুব কম লোকেরাই ভয়হীন অবস্থায় দিনাতিবাহিত করতে পারেন। ছোটবেলা যখন গ্রামে থাকতাম, এখনো যখন থাকি, দেখতাম কিংবা দেখি প্রতিবেশী হিন্দু-খ্রিস্টান ধর্মাবলম্বীদের সতত ভয়ের জগতে বসবাস। একটা রাতও তারা বঙ্গদেশে নির্ভয়ে ঘুমাতে পারতেন না কিংবা এখনো পারেন না। মাঝেমধ্যে এই ভয়ের মাত্রা ১০ নম্বর বিপদসীমা অতিক্রম করত, এখনো করে।
পাশের বাড়ির দিদিমাকে কোনদিন ভয়হীন দেখেছি মনেই পরে না। ভয়হীন দেখবই বা কেন? তার মেয়ের ওড়না টেনে নিয়েছে কুকুরেরা, তার গোয়ালের গরুটা ছিনতাই করেছে ক্ষমতাবানরা, তার পানের বরজের পানগুলোর বোটা হরহামেশাই খসিয়েছে পেশিবহুল তথাকথিত মুসলমানরা। আর নির্বাচন নামক ফাইজলামি আসলে যে কি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা সম্ভবত লেখা কিংবা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশে সামরিক-অসামরিক, স্বৈরাচার –আধা স্বৈরাচার, অগণতান্ত্রিক-আধা গনতান্ত্রিক যে জমিদারেরাই ক্ষমতায় থেকেছেন দিদিমা কাকাবাবুদের ভয়ের সঙ্গে বসবাস চক্রবৃদ্ধির হারে বেড়েছে , দিন দিন বেড়েই চলেছে.........
ছোটবেলা দেখেছি কিংবা এখনো দেখি আমার মায়ের পিছু ছাড়ছে না ভয়। কোন রাজনৈতিক বিষয়ে যদি কোন কথা বলতাম মা পারলে মুখ চেপে ধরতেন। কারন একজন অতি দরিদ্র, অসহায় মা তার সন্তানকে নিয়ে কোন ঝামেলায় পড়েন! এখনো যদি ফোন করেন এই কথাটা বলতে ভুলেন না আমি যেন রাজনৈতিক বিষয়ে কোন কথা কারো সামনে না বলি। আমি জানি, আমার মা যখন রাতে ঘুমাতে যান , বালিশে পায়চারি করেন। ভয় ,একটা ভয় তাকে রাহুর মত ঘিরে রেখেছে। রাত আসে, রাত যায়। কিন্তু ভয়ের সাথে বসবাসরত আমার মায়ের রাত কাটে নির্ঘুম .........
ভয়। চারদিকে ভয়। শুধু ভয়। বাংলাদেশের সকল সৃজনশীলতা, সকল চিন্তাশীলতাকে অক্টোপাসের মত গ্রাস করেছে ভয়।‘ ভয়’ বাংলাদেশের শালীনতার শেষ সুতাটাকেও ছুড়ে ফেলে দিয়েছে। পুরোপুরি নগ্ন করে ফেলেছে অসহায় বাংলাদেশকে। মনের সুখে একাকি কোন নির্মাণাধীন বহুতল ভবনে বসে অবিরাম ধর্ষণ করে চলেছে ৫৬ হাজার বর্গমাইলকে। বাংলাদেশের এককালের সুপ্রশস্ত বুক, সুশ্রী মুখ,শাণিত মেধা, সুগভীর মনন প্রতিটা অঙ্গকে মনের মত করে চুসছে,জানোয়ার কিংবা হিংস্র হায়েনার মত খামচে ধরে খাবলে খাবলে খাচ্ছে।
আর সেই ধর্ষণের ভিডিও দেখানোর পর্দা বানিয়েছে কিংবা বানাতে চাইছে ১০:৬ লাল সবুজ কাপড়টাকে......


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.