নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরদার মাটি মাসুম

সরদার মাটি মাসুম › বিস্তারিত পোস্টঃ

বাস্টার্ড চাইল্ড ফাইজা, আর আমার মেয়ে ফাইজা..........

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

০১

যদি আপনি আমাকে প্রশ্ন করেন, “তুমি বিয়ে করবে কেন?” আমি আপনাকে বলবো, “একটা মেয়ের বাবা হওয়ার জন্য”! নাক ছিটকিয়ে আপনি হয়তো বলবেন, “মিয়া, তুমি একটা ভণ্ড; বিয়ে করবা আসলে সেক্স করার জন্য”! মুচকি হেসে আপনাকে আমি উত্তর দিব, “সেক্স করার জন্য বিয়ে করার দরকার হয় না!কিন্তু বাবা হতে হলে বিয়ে করার দরকার অবশ্যই রয়েছে”
আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি আমাদের বায়োলজি পড়াতেন বাবু হরিদাস গোস্বামী। বায়োলজি বইতে ‘মেয়ে সন্তান জন্ম দেয়ার জন্য বাবাই দায়ী’ এমন একটা টপিক ছিল। তখন বয়ঃসন্ধিকাল চলছে। বুঝতেই পারছেন! শরীরের মধ্যে নতুন সুড়সুড়ি! ‘সেক্স’ শব্দটা শুনলেই কেমন জানি শরীরডা গরম হইয়া ওঠে!

তবে স্যার অত্যন্ত সতর্কতার সাথেই বুঝিয়েছিলেন, কোন দম্পতির মেয়েসন্তান নাকি ছেলেসন্তান হবে সেটা নির্ধারণী সেক্স ক্রোমোজোম আসে বাবার শরীর থেকে। কে কিভাবে নিবেন জানি না, সেদিন থেকেই নিজেকে ভাগ্যবান মনে করি। কারন পুরুষের পৌরুষ বীর্যের মধ্যে রয়েছে মেয়ে সন্তান জন্মদানের সক্ষমতা!

না, আমি কথার কথা বলছি না। স্বপ্ন দেখি বাবা হওয়ার। নিজের শুক্রাণুর সহায়তায় জন্ম নেয়া অন্তত একটা মেয়ের বাবা হওয়ার...

০২

গতকালের প্রথম আলোতে প্রকাশিত একটা নিউজ হয়ত আপনাদের অনেকেরই নজরে এসে থাকবে। ফাইজা নামের একটা ছোট্ট মেয়েকে নিয়ে ওই প্রতিবেদনটি যখন পড়ছিলাম কেন জানি আমি আমার মেয়েকে মিস করতে ছিলাম!
আমার মনে হচ্ছিলো আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি ,“আমি আমার মেয়েকে আদর করছি। ওর চুল বেঁধে দিচ্ছি। আমার কাছে ও বায়না ধরছে আইসক্রিম খাওয়ার। রাতে আমি অফিস থেকে ফিরলে আমার গলা জড়িয়ে ধরছে,আমার কাছে ওর আম্মুর নামে অসংখ্য নালিশ করছে। আমি যখন রেস্ট নিচ্ছি, আমার মেয়ে আমার মাথা টিপে দিচ্ছে, চুল টেনে দিচ্ছে! ওর পুতুলের বিয়ের দাওয়াত দিচ্ছে”।

আচ্ছা, শরীরটাই কি সব কিছু? প্রেম মানে কি শুধুই সেক্স? ভালবাসা মানে কি শুধুই বিপরীত লিঙ্গকে খাবারের মত খাওয়া? সুখের নাম কি শুধুই আয়তকার চতুষ্কোণ? বেঁচে থাকার মানে কি শুধু লাগালাগি করলাম, আর তার পরিণতি একসেপ্ট করবো না?মানুষের কি মন থাকতে নাই? মানুষের কি ইমোসন থাকতে নাই?

কি করে পারলো তারা, ফাইজা যাদের ডিএনএ বহন করছে, নিজের মেয়েকে কুকুরের খাবার বানাতে?

আহারে......

০৩

প্রথম আলো তার নিউজটিতে ফাইজাকে রাজকুমারী, রাজকন্যা, বিজয়িনী আরও কত কিছু বলেছে! কিন্তু আসলেই কি তাই?যে মেয়েটিকে তার বাবা-মা জন্মের সাথে সাথেই ডাস্টবিনে ফেলে দিল, আর কুকুরে যার নাক- আঙ্গুল খেয়ে ফেললো সে রাজকুমারী? যে জানোয়ার ফাইজার মায়ের দেহ ভোগ করলো কিন্তু ফাইজাকে একসেপ্ট করল না সে রাজা?আর ফাইজা রাজকন্যা? বাংলাদেশের সমাজ বাস্তবতা কি তাই বলে? বেঁচে গিয়েছে বলেই কি ফাইজা বিজয়িনী? কেমন যাবে ফাইজার আগামী দিনগুলো? এই সমাজ কি কোন দিনও গ্রহণ করবে ফাইজাকে ? ধর্ম কি ফাইজাকে মেনে নিবে? প্রচলিত প্রথা কি ওকে গণ্য করবে মানুষ হিসেবে?
না, করবে না।ওর একমাত্র পরিচয় হবে ও বাস্টার্ড চাইল্ড – বাংলায় যাকে বলে জারজ সন্তান......

০৪

আচ্ছা তাহলে ফাইজার ভবিষ্যৎ কি?এক কথায় উত্তর চান?শোনেন, কোন ভবিষ্যৎ নাই। ফাইজাদের কোন ভবিষ্যৎ থাকে না।কেন জানেন?

এই সমাজ কোন দিনও ব্যতিক্রম গ্রহণ করে না...

০৫

আমি ভেবেছি আমার মেয়ের নাম রাখব ফাইজা।ফাইজা শব্দের অর্থ ‘বিজয়িনী’। ভাবছেন কুকুরের ভাগাড়ে হোল যে মেকি ফাইজা তাকে ভালবেসে? ভুল করছেন আপনি। আমার বীর্য থেকে সৃষ্ট আমার মেয়েকে ঢাকা মেডিকেলের ডাক্তার আর প্রথম আলোর দেয়া নামের মত কোন মেকি ‘বিজয়িনী’ বানাবো না। আমার মেয়ে হবে সত্যিকারের ফাইজা.....................

আপনি রাজি আছেন তো একজন সত্যিকারের ফাইজার বাবা হতে????? প্লিজ, একজন সত্যিকারের বিজয়িনীর ভার নিন না ভাই... প্লিজ......

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

কানিজ রিনা বলেছেন: আপনার নিচের প্যারা পড়তে খুব ভাল লেগেছে।
কিন্ত উপরের প্যারার শব্দ গুলি বেশ অসামনযস্য।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

সরদার মাটি মাসুম বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব শোধরানোর।

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ভাল লাগল

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

সরদার মাটি মাসুম বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ আপনাকে

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

সুজন চন্দ্র পাল বলেছেন: একজন ফাইযার বাবা অবশ্যই হতে চাই।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

সরদার মাটি মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্য ভাই

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: এমন বাবাকে স্যালুট জানাই!!!

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

সরদার মাটি মাসুম বলেছেন: সীমাহীন কৃতজ্ঞতা, আপনার প্রতি ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

বিপরীত বাক বলেছেন: আপনি তো এখনও হননি বা করেন নি।। তাই এত তত্ত্বকথা আর পরিকল্পনা।।।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

সরদার মাটি মাসুম বলেছেন: ভাই, ধন্যবাদ আপনাকে

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: “সেক্স করার জন্য বিয়ে করার দরকার হয় না! কিন্তু বাবা হতে হলে বিয়ে করার দরকার অবশ্যই রয়েছে”। প্রথম অংশের সাথে একমত হলেও দ্বিতীয় অংশে দ্বিমত । বিয়ে করা ছাড়াও বাবা হওয়া যায় । যদিও কালচারটা বাংলাদেশে এখনো তেমনভাবে চালু হয়নি ।
সর্বোপরি লেখাটার মাহাত্ম্য অনেক । ভালো লাগলো ।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

ভিটামিন সি বলেছেন: চমৎকার করে লিখেছেন দাদা। এতো মজাদার লেখা অনেকদিন পড়িনি। বিয়ে করার পর থেকেই তো আমার স্বপ্ন আমার দুইটা মেয়ে হবে। আমি হবো দুই মেয়ের বাবা।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

সরদার মাটি মাসুম বলেছেন: শুভ কামনা রইল!

৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ডাঃ মারজান বলেছেন: চমৎকার পোস্ট। হৃদয় স্পর্শ করে গেলো। শুভেচ্ছা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

সরদার মাটি মাসুম বলেছেন: দাদা, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা.

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা জানবেন!!

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

সরদার মাটি মাসুম বলেছেন: আপনিও শুভকামনা জানবেন ভাই।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

সজা১২৩ বলেছেন: বাস্টার্ড শব্দটি মানুষেরই তৈরি, আপনি যেটিকে বাষ্টার্ড বলছেন তাকে মেয়ে বলুন, তাহলেই তো সমস্যা চুকে যায়। আপনি যে সমাজে বড় হয়েছেন সে সমাজ তাকে মেয়ে মানতে পারে না, তাই আপনিও পারেন না। এ সমাজকে যখন পরিবর্তন করে এমন সমাজ বানাতে যদি পারেন যেখানে সকল সন্তানকে মানব সন্তানের মর্যাদা দিবে, তখন আপনিও কোনটিকে বাষ্টার্ড বলবেন না। যে সেক্সকে আপনি ঘৃনা করেন তার কারন এই নয় যে কাজটি প্রকৃতিতে খারাপ, বরং আপনার সমাজ উহাকে খারাপ বলে তাই আপনি তাকে খারাপ বলেন।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

সরদার মাটি মাসুম বলেছেন: বাস্টার্ড শব্দটি যদি পৃথিবীর সকল ডিকশনারি থেকে বিলুপ্ত হয়ে যেত আমি খুশি হতাম! অনেক খুশি। আর আমি তো কাউকে বাস্টার্ড বলিনি ভাই! আমাদের সমাজ বাস্তবতায় প্রচলিত শব্দটাকে ব্যবহার করেছি মাত্র! যাই হোক, ধন্যবাদ আপনাকে।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

আলোরিকা বলেছেন: এ নিউজ টা আমি ঘটনার দিনই টিভিতে দেখেছিলাম - কি ভয়ংকর , বীভৎস ! আমরা মানুষরাই মনে হয় সবচেয়ে ভয়ংকর প্রাণী , যে অপ্রয়োজনেও হতে পারে নৃশংস । টিভিতে দেখার সে স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে - গতকালও দেখলাম ফাইজার নিষ্পাপ মুখটি

সম্বোধনহীন খোলা চিঠি
- আলোরিকা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

কি নামে ডাকব তোমায় -
মাতা , জননী নাকি জন্মদাত্রী !
আমিতো আসিনি নিজে ,
ইচ্ছেয় হোক অনিচ্ছেয়
তুমি ,তোমরা আমায় নিয়ে এসেছ ।

অবোধ পশু -
ভুলে যায় যারা মাতৃ সম্বন্ধ
তারাওতো করেনা এমন কাণ্ড ।
দেয় না ছুঁড়ে নবজাতককে
শ্বাপদের মুখে !

আমি হয়তো পারিনি হতে -
ফাল্লাচির অভিমানী ভ্রূণের মত দৃঢ় !
তবুও , আমিতো আসিনি নিজে ,
ইচ্ছেয় হোক অনিচ্ছেয়
তুমি ,তোমরা আমায় নিয়ে এসেছ ।

আমার মানুষ হয়ে জন্মাবার তীব্র বাসনায় -
তুমিই তো ছিলে সঙ্গী দীর্ঘ নয়টি মাস ।
বিধাতার হয়ত সায় ছিল না তাতে -
তাই জন্মেই ঠ‍‌াঁই হয় ,
মায়ের বুক নয় , কণ্টকাকীর্ণ বন !

ক্রুর হেসে বিধাতা বলেন ,
সৃষ্টির সেরা জীব , থাক্ বেঁচে থাক্ -
শ্বাপদের ক্ষত চিহ্ন মুখে এঁকে ।
কেউ কি দেখেছে আগে -
নাক , মুখহীন তুলতুলে দেবশিশু এমন !

না না চোখ বন্ধ কোরনা ,তোমাকে দেখতেই হবে -
যতদিন থাকব বেঁচে , এমন দৃশ্য তোমায় দেখতেই হবে ।
আমি তো নিজে আসিনি ,
তুমি , তোমরাই আমায় নিয়ে এসেছ
হোক ইচ্ছেয় বা অনিচ্ছেয় !

কি নামে ডাকব তোমায় -
মাতা , জননী নাকি জন্মদাত্রী !
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬

সরদার মাটি মাসুম বলেছেন: হৃদয়কে নাড়া দিয়ে গেল।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা লেখা।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা। এমন চমৎকার লেখার জন্য ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৭

সরদার মাটি মাসুম বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

আরভিন বলেছেন: ্কিছু মনে করবেন না .।.।.।.।।এটা ফেসবুকে দিয়ে দিলাম .।.।.।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪

সরদার মাটি মাসুম বলেছেন: খুশি হলা্ম। সত্যি।

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

জেন রসি বলেছেন: পৃথিবীর সকল শিশুর জন্য শুভকামনা।

আপনার ভাবনাগুলো ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

সরদার মাটি মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো আপনা লেখা

১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৯

সরদার মাটি মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.