| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sarfaraj Shahi
আমি আনন্দ প্রিয় মানুষ
যে জানালায় জেগে থাকে টুকরো রাত,
যে ব্যালকনিতে কথা বলে পোয়াতি ধানপাখি,
যে বিছানায় শুয়ে জাগে শাপলা রোদ্দুর,
সেই গোপনে আমি নাই!
সেখানে প্রতিবার ভুল খেলি―বন্যা ও জলের
মধ্যিখানে;
একহাত জীবন ছিটিয়ে ভাবনাহীন তাকিয়ে থাকি
শতাব্দী পেড়িয়ে হাঁটা তালগাছটির দিকে।
স্রোতের টানে চোখ ভেসে যায়
মগজ ভেসে যায়
হৃদয় ভেসে যায়...
আমি দাঁড়িয়ে থাকি;
তারপর বাদুর আসে,
এক আমিকে নৌকায় তুলে দিয়ে
অন্য আমি ভেসে যাই শূন্যের পরিধিতে।
আলো হারিয়ে চুপকথা আসে―
একে একে ফিরে আসে রাত্রি ও মোম,
ভেসে যাওয়া চোখ, মগজ, হৃদয়।
অস্থির আমিটা আর ফিরে আসে না।
থৈ থৈ অন্ধকারে আমিহীন আমিকে নিয়ে
আমি একা দাঁড়িয়ে থাকি..

২|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩
Sarfaraj Shahi বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও ছবি ভাল লাগল । ধন্যবাদ