নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সন্ধানী মানুষ, সন্ধান করতে ভালোবাসি, সৎ বন্ধু আমার জীবনে শ্রেষ্ঠ সম্পদ।

Sarfaraj Shahi

আমি আনন্দ প্রিয় মানুষ

Sarfaraj Shahi › বিস্তারিত পোস্টঃ

শাড়ী-সুবোধ সরকার

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।
আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল
শাড়িদের
হালকা নীল একটা কে জড়িয়ে ধরে বলল, তুই আমার
আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, ‘ তোর নাম
অভিমান’
তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে
আসা সুখ
তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ ।
সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল
এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে ?
কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই
ঘটনাটা
সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর
সঙ্গে, চাইনিজ খেতে ।
কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো
স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি
ওপর থেকে নীচে। নীচে নেমে ডান দিকে ।
যাকে বলে এল ।
পড়ে রইলো খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া
উড়ছে । copy

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: মানুষের আশা করাটাই বৃথা।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

Sarfaraj Shahi বলেছেন: তবুও মানুষ আশা কে পথের আলো হিসেবে ব্যবহার করে

আপনাকে ধন্যবাদ

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

রিকতা মুখাজীর্র্ বলেছেন: হ্যাঁ,কারণ আশাই মানুষের জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.