নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরিবিলি পরিবেশে, নিবিড় আবেশে!/আমি খুঁটিয়ে দেখেছি আমার আমিকে.../আমি চিন্তে চেয়েছি আমার সত্তাক!

সাজিদ আল সাহাফ

প্রতিদিন দেখি__ আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি করে দিন/অথচ আমার কাছে পাওনা আছে পৃথিবীর বহু ঋণ!

সাজিদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

কথা দিলাম!

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

স্বপ্ন দেখার অধিকারটুকু চেয়ে নিলাম।

সাজিদ আল সাহাফ।



কখনো কখনো

তোমাকে নিয়ে স্বপ্ন দেখে

তোমার অপেক্ষায় থাকে মন!

কিন্তু বৃথাই এ অপেক্ষার প্রহর!

কারণ, কখনো কখনো

পূরণ হয়না কিছু স্বপন।



দিন যত যায়

তোমাকে নিয়ে দেখা

মসৃণ স্বপ্নগুলো কাঁটাযুক্ত হয়!

হৃদয় ফুঁড়ে ক্ষতবিক্ষত করে,

হয় অবিরাম রক্তক্ষরণ!



প্রেমে জড়াতে চাইনি

তাই জড়াইনি।

তবে দূর থেকে-

তোমাকে ভালোবেসে কাছে পেতে

তোমাকে ছুঁয়ে দিতে চাইছে আমার এ হৃদয়!

সেটা মিথ্যে নয়!



বিবাহ পূর্ব প্রেম, করবো না!

কথা দিলাম।

শুধু দূর থেকে,

তোমাকে নিয়ে স্বপ্ন দেখার

অধিকারটুকু চেয়ে নিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.