নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরিবিলি পরিবেশে, নিবিড় আবেশে!/আমি খুঁটিয়ে দেখেছি আমার আমিকে.../আমি চিন্তে চেয়েছি আমার সত্তাক!

সাজিদ আল সাহাফ

প্রতিদিন দেখি__ আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি করে দিন/অথচ আমার কাছে পাওনা আছে পৃথিবীর বহু ঋণ!

সাজিদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

আগ্রাসী আড়িয়াল খাঁ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫



ভেঙ্গেছে নদীর পাড়, ভেঙ্গেছে বহু বাড়ি

সর্বস্বান্ত হয়েছে অসংখ্য পরিবার

কি দিন, কি রাত, সব প্রহরেই

আড়িয়াল খার ভয়াল আগ্রাসনে

মানুষ সর্বদা সন্ত্রস্থ, বিহব্বল!



বাঁচা মরার সংগ্রামে যুদ্ধ করে

কচুরি পানার মত বেঁচে আছে আজও

সবকূল হারা, বেদনায় ভরা

নদী ভাঙ্গানের দুখী মানুষ।



নদী ভাঙ্গনের মানুষগুলো

আজ বড় অসহায়!

একটু সাহায্যের আশায়

একটু মুক্তির অসীম নেশায়

এ গ্রাম থেকে ও গ্রামে তারা

দিনভর ঘুরে বেড়ায়।



প্রকৃকির নিষ্ঠুর আচরণ

আড়িয়াল খার এই নিষ্ঠুর ভাঙ্গন

হয়না কখোনো শেষ,

এপার ভাঙে তীব্রতায়

হঠাৎ কখোনো বন্ধ হয়,

কিন্তু নাহ, দেখি অসহায় চোখে

ওপারের অবিরাম ভাঙ্গন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.