নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরিবিলি পরিবেশে, নিবিড় আবেশে!/আমি খুঁটিয়ে দেখেছি আমার আমিকে.../আমি চিন্তে চেয়েছি আমার সত্তাক!

সাজিদ আল সাহাফ

প্রতিদিন দেখি__ আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি করে দিন/অথচ আমার কাছে পাওনা আছে পৃথিবীর বহু ঋণ!

সাজিদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

হৃদয় উঠোনে কিছুক্ষণ...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

আমি স্বপ্নের গায়ে চড় ছুঁড়ে দিয়ে

তোমায় বসিয়েছি স্বপ্নের পাতায়!

তুমিহীন অজস্র স্বপ্নের মাঝেও

আমি পাইনি নিরন্তর গতি,

অথচ যখন তোমাকে স্বপ্নে পাই,

তুমি গতির ঝড় উঠাও আমার হৃদয়ে!!!

যখন তুমি স্বপ্নে উঁকি দাও

তখন তোমার মখমলতায় হারাতে চায়

আমার মন, কারণ-অকারণ!

তাইতো আবেগে করি আমি তোমাতে বিচরণ!



তোমার ঐ সুদীর্ঘ পথে

ভালোলাগার পরশ পেতে!

আমি উদোম পায়ে হাঁটি দিনরাত...

হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়ি,

তখন তোমাতেই ঘুমিয়ে পড়ি...!!!

সোনালি বিকেলের স্নিগ্ধতায়

যখন জেগে উঠি,

তখন সেই বিকেলটুকুকে স্মৃতির পাতায়

আলাদা করে রাখি।

তোমাতে আমাতে সুখের স্বপ্ন আঁকি!


দুজনের কেউ কাউকে ছুঁইনা

একটু স্পর্শও করিনা!

অথচ কি অদ্ভূত! কি মুগ্ধতায়!

পায়চারি করি একে অপরের

হৃদয় উঠোনে নিরন্তর...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.