| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাজিদ আল সাহাফ
প্রতিদিন দেখি__ আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি করে দিন/অথচ আমার কাছে পাওনা আছে পৃথিবীর বহু ঋণ!
ভাই আপনাদের ডাক্তারদের প্রতি আমার আর বিশ্বাস নেই।
কেনো বোন?
না মানে, ডাক্তারের প্রতারণা আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে।
কিরকম প্রতারণা?
আমার আট বছরের বাচ্চাকে নিয়ে দিশেহারা অবস্থায় ছুটে গিয়েছিলাম আমার পাশেই একটি ফার্মেসীতে।
বাচ্চার পেটে ব্যথা। বাচ্চা ব্যথায় কাঁদতেছে।
তাই তার কাছে চিকিৎসা নেয়ার জন্য ছুটে গিয়েছিলাম।। ডাক্তার আমার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে
আমাকে অনেক বড় এক ক্ষতির মুখে ফেলে দিয়েছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছেন।
ঘটনাটা হলো, আমি আমার ছেলেকে নিয়ে যাওয়ার পর
ঐ ভণ্ড ডাক্তার আমার ছেলের পেটে কিছুক্ষণ হাতের চাপ দিয়ে বলল__
'আপনার ছেলের তো এপেন্ডিস হয়েছে, ভিতরে পেকে গেছে। ৮ঘন্টার মধ্যে অপারেশন করাতে হবে,
নয়ত পেটের ভিতরে এপেন্ডিস বাস্ট হয়ে যাবে।'
এমন ভয়ানক কথা শুনে, আমি ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে?
তিনি বললেন, ১০ হাজার টাকা লাগবে।
আমি তাড়াতাড়ি বাসায় গেলাম, ছেলেকে বাসাতে রেখে আমি আমার আত্মীয়ের বাসায় থেকে টাকা আনতে গেলাম।
টাকা নিয়ে ফিরে এসে দেখি, ছেলে আমার অন্য বাচ্চাদের সাথে হাসছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে...
আমি আঁৎকে উঠলাম! দ্রুত ছেলেকে ধরে এনে বললাম, তোমার না পেটে ব্যথা?
চল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। অপারেশন করাতে হবে।
ছেলের উত্তরে আমি হতবাক! ছেলে বলল, 'মা, কৈ আমার তো কোনো ব্যথা নেই'।
কী বলছিস! তোর না কিছুক্ষণ আগে পেটে ব্যথা ছিল?
না, মা, আমার কোনো ব্যথা নেই, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আজকে যাতে আমার স্কিুলে যাতে না হয় সেজন্য।
আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম! কতক্ষণ কোনো কথাই বলতে পারলাম না, ছেলের দিকে শুধু তাকিয়ে রইলাম।
মনে মনে ভাবলাম এমন পিচাশ ডাক্তার কেনো আমায় এত বড় বিপদে ফেলতে চাচ্ছিল? আমি কী ক্ষতি করেছি তার?
.........
এ হলো আমার এক বড় ভাই ডা. ইব্রাহীম খলিল এর কাছে এসে বলা এক রোগীর প্রতারীত হওয়ার ঘটনা। ডাক্তারের এই গলাকাটা ব্যবহারের কথা শুনে আমি স্তম্ভিত!!! কোথায় রোগীর সেবা? কোথায় আজ মানবতা? কীসের কী! সবই আজ প্রতারণা!!! কিভাবে বিশ্বাস করবে রোগীরা ডাক্তারকে? আর রোগীরা বিশ্বাস না করলেই বা ডাক্তারের কী এসে যায়! অনেক ডাক্তার আজীবন প্রতারণা করেই যায়...
ডাক্তার আর চিকিৎসার ইন্ডাস্ট্রিটা আজ অনেক বড় প্রতারণার কারখানা!!!
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩
সাজিদ আল সাহাফ বলেছেন: হুম সব ডাক্তার এক নয়, কিন্তু সাধারণ রোগীরা সবসময় সঠিক ডাক্তার নির্বাচন করতে পারেনা, তাই প্রতারীত হয়। প্রতারীত হওয়ার পরে বুঝতে পারে।
২|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কশাই জবাই করে প্রকাশ্য দিবালোকে , ওদের আছে ক্লিনিক আর চেম্বার ।''
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
সাজিদ আল সাহাফ বলেছেন: ঐ গানটির প্রতিটি কথাই বাস্তব!
৩|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০
স্টেনটোরিয়ান বলেছেন: ফার্মেসিতেও আজকাল অপারেশন হয় নাকি? এই প্রথম শুনলাম। আপনি মানুষ আর গাধার পার্থক্য বোঝেন? বুঝলে আপনার বুদ্ধি আছে। সেই বুদ্ধি ব্যবহার করে ডাক্তার আর ঔষধের দোকনদার এর মধ্যে পার্থক্য করবেন।
ছোট্ট আর একটা কথা, এ্যাপেনডিক্স এর অবস্থা নির্নয় করা হয় হাতের চাপ এবং রোগীর দেয়া তথ্য থেকেই। ল্যাব টেস্ট করে কনফার্ম করা হয় রোগী অপারেশনের জন্য ফিট কিনা। আপনার বাচ্চা মিথ্যা তথ্য দিয়েছে। সঠিক রোগ নির্ণয় করার কোন কারন আছে? অন্যকে দোষারোপ করার আগে বাচ্চাকে সত্য বলতে শেখান।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
সাজিদ আল সাহাফ বলেছেন: "অন্যকে দোষারোপ করার আগে বাচ্চাকে সত্য বলতে শেখান।" __সুন্দর বলেছেন। বাট ফার্মেসী ডাক্তার তো তার চেম্বারেই অপারেশন করাবেন না, কোনো একটা ক্লিনিকে করাবেন, এটুকু সাধারণ বিষয় তো সবাই বোঝে। আর মানুষ ও গাধার মধ্যে পার্থক্য সব রোগীরা বুঝতে পারেনা, কারণ রোগীরা সবাই একই কোয়ালিটির নয়। তাহলে রোগীদের করনীয় কী? আমার পরামর্শ রোগীদেরকে গাধা ডাক্তার নির্ণয়ের জন্য আপনি একটি চেম্বার খুলে বসুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
ইকরাম বাপ্পী বলেছেন: একটা জোকস মনে পড়ে গেল আশ্লীল তাই বলা গেল নাহ। ডাক্তারদের অবস্থা এমন হয়েছে, তবে সব ডাক্তার এমন না। দেখানোর আগে একটু খোঁজ-খবর নিয়ে নিলে মনে হয় এমন প্রতারণার হাত থেকে অনেকাংশেই বাঁচা সম্ভব.......