নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতেরো বছরের ছেমরা

সতেরো বছরের ছেমরা

কোথাও কোন জনমানবের চিন্‌হ নেই সঙ্গীহীন মুসাফির আমি হাঁটছি নিস্তব্ধ পথে

সতেরো বছরের ছেমরা › বিস্তারিত পোস্টঃ

রোবোটিক্স উড়ন্ত মাছি

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০২

যান্ত্রিক মাছি

রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি বানিয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে রোবটিক্স নিয়ে গবেষণায় আরো একধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা।

বিবিসি অনলাইন জানিয়েছে, মার্কিন বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন এক রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি, যা উড়তে পারে আসল মাছির মতোই।



যান্ত্রিক মাছিটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দলনেতা ড. কেভিন মা দাবি করেছেন, উড়তে সক্ষম রোবটগুলোর মধ্যে তাদের বানানো রোবটটিই সবচেয়ে ছোট।



কার্বন ফাইবার দিয়ে যান্ত্রিক মাছিটি বানিয়েছেন বিজ্ঞানীরা। রোবো-ফ্লাইয়ের ডানায় উড়ার শক্তি যোগায় শক্তিশালী ‘ইলেকট্রনিক মাসল’। আসল মাছির মতো দ্রুতগতির রোবো-ফ্লাই, সংকীর্ণ জায়গা দিয়ে একেবেঁকে উড়ে যাওয়া বা আক্রমণকারীকে ফাঁকি দেয়ার মত সবই করতে পারে এটি।





আসল মাছির মতই প্রতি সেকেন্ডে প্রায় ১২০ বার ডানা ঝাপটাতে পারে রোবো-ফ্লাই। নমনীয় ডানাগুলো বানাতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ ধরনের ‘পিয়েজোইলেকট্রিক’ উপাদান। বিদ্যুৎ প্রবাহিত হলেই বারবার সংকুচিত ও প্রসারিত হয় ওই উপাদানটি। বারবার বিদ্যুৎ তরঙ্গ প্রবাহ বন্ধ ও চালু করার মাধ্যমে রোবো-ফ্লাইয়ের ডানা ঝাপটানোর গতি বাড়াতে সক্ষম হন বিজ্ঞানীরা।

মাছির মত পোকাগুলো ঠিক কিভাবে উড়ে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতেই রোবটটি বানানো হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর উদ্ধারকাজেও এই রোবো-ফ্লাই ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন তারা ।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো পোস্ট।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

সতেরো বছরের ছেমরা বলেছেন: ধন্যবাদ,দোয়া করবেন ভবিষ্যতে যান আর ভাল পোস্ট দিতে পারি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.