নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

দুই মাথাওয়ালা দুধরাজ সাপ

০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৫

এটি দুই মাথাওয়ালা দুধরাজ সাপ। ইংরেজিতে বলা হয় আলবিনো হুন্ডুরাস মিল্ক স্নেক। এ সাপের বিষ নেই, তবে দেখলে ভয়ে গা ছমছম করে। এর জন্ম যুক্তরাজ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বন্যপ্রাণী সংরক্ষণ ও লালন-পালন কেন্দ্রে। সাপটি লম্বায় প্রায় পাঁচ ফুট। দুই মাথার

কারণে সাপটির দুটি নাম দেওয়া হয়েছে। বাঁ পাশের মাথার নাম মাডগা আর ডান পাশের মাথার নাম লেনকা। এর মস্তিষ্ক দুটি। দুই মস্তিষ্কই সমন্বিতভাবে সাপটির দেহ নিয়ন্ত্রণ করে থাকে। খবর দ্য মেইল অনলাইনের।

কনজারভেশন গ্রুপ (বন্যপ্রাণী প্রতিপালনকারী গ্রুপ) সানশাইন সারপেন্টের অবস্থান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এর মালিক দানিয়েল পার্কার। তিনি সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী।

দানিয়েল পার্কার বলেন, বেশ কিছুদিন আগে আমাদের প্রাণী সংরক্ষণ ও লালন-পালন কেন্দ্রে আলবিনো হুন্ডুরাস মিল্ক স্নেকের সাতটি ডিম ফুটানো হয়। এর মধ্যে একটি ডিম থেকে যমজ বাচ্চা বের হয়। এর একটিতে দুই মাথা দেখে আমাদের কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। কারণ এটা বেশ বিরল ঘটনা। সাধারণত এ প্রজাতির সাপের ১০ হাজার ডিম ফুটে বাচ্চা বের হলে এ ধরনের দুই মুখওয়ালা একটি বাচ্চা পাওয়া যেতে পারে।

তিনি আরও জানান, এ সাপ নির্বিষ। টিকটিকি, পাখি, পোকামাকড় ও সরীসৃপ জাতীয় ছোট প্রাণী খেয়ে এটি জীবন ধারণ করে। এর মাথার রঙ সাদা, শরীরে সাদা ও ছাই রঙের ডোরাকাটা গোল দাগ রয়েছে। জনশ্রুতি আছে, এ সাপ গাভীর পায়ে প্যাঁচ দিয়ে ওলান থেকে দুধ পান করে থাকে; কিন্তু এ জনশ্রুতির কোনো প্রমাণ নেই, এটা আসলে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক লোকবিশ্বাস, যার কোনো বাস্তব ভিত্তি নেই। এ প্রজাতির সাপ এখন বিলুপ্তপ্রায় প্রাণিকুলের অন্তর্ভুক্ত।



সমকাল ডেস্ক

মন্তব্য ৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৯

ইমরান০০৭ বলেছেন: অদ্ভুত প্রাণীটি সম্পর্কে জানবার জন্য ধন্যবাদ ।

২| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২১

হমপগ্র বলেছেন: বাংলাদেশে দেখা যায় একটা দ্বিমুখী সাপ আছে। আমি ওটা কোনদিন দেখিনি। আমার দেখার খুব ইচ্ছা। ইন্টারনেটে সার্চ করে সেরকম কিছু পাইনি।

আপনি কি এরকম কোন লিংক দিতে পারেন?

৩| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৩

সরলতা বলেছেন: বাহ! একটা অদ্ভুত জিনিস দেখলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.