| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। এ রোগ পাতায় হলে পাতা ব্লাস্ট, গিটে হলে গিঁট ব্লাস্ট ও শিষে হলে শিষ ব্লাস্ট বলে। পাতায় ব্লাস্ট হলে প্রথমে ছোট ছোট ডিম্বাকৃতির দাগ তৈরি করে। আসেত্ম আসেত্ম দাগ বড় হয়ে চোখের আকার ধারণ করে। দাগের চার ধারে বাদামি ও মাঝের অংশ সাদা বা ছাই বর্ণ ধারণ করে। অনেকগুলো দাগ এক সাথে মিশে পুরো পাতা মারা যায়। এ রোগের কারণে জমির সমসত্ম ধান নষ্ট হতে পারে। এ রোগ বোরো মৌসুমে বেশি হয়। গিঁট ব্লাস্ট এবং শিষ ব্লাস্ট হলে গিঁট ও শিষের গোড়া কালো হয় এবং ভেঙ্গে পড়ে। পরিশেষে ধান চিটা হয়। রাতে ঠান্ডা, দিনে গরম, রাতে শিশির পড়া এবং সকালে কুয়াশা থাকলে এ রোগ দেখা যায়।
এ রোগ দমনে কৃষক ভাইদের করণীয়-
জমিতে পানি ধরে রাখুন।
সুষম মাত্রায় সার প্রয়োগ করম্নন। আক্রামত্ম জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ সাময়িক বন্ধ রেখে নেটিভো ছত্রাকনাশক ১০ লিটার পানিতে ৬ গ্রাম হারে ৫ শতক জমিতে স্প্রে করম্নন। ১০ থেকে ১৫ দিন পর নেটিভো ছত্রাকনাশক পূর্বের ডোজে আবারও প্রয়োগ করম্নন।
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ উপসহকারি কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।
©somewhere in net ltd.