নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'মুড়ি খা' বাবা

মুড়ি খা বাবা

আমার সম্বন্ধে আর লিখব।। হুদাই ব্লগে লেখার ইচ্ছা হইসে তাই ব্লগ একাউন্ট খুললাম।। আর লিখতে ভাল লাগে তাই ব্লগেই লেখার ইচ্ছা পোষণ করলাম।। ধন্যবাদ।।

মুড়ি খা বাবা › বিস্তারিত পোস্টঃ

পত্র ১

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০

শ্রদ্বেয় আব্বাজান,

পত্রের প্রথমে আমার অগণিত সালাম নিবেন।। তবে সালামের জবাব একবার দিলেই হবে।। আশা করি আপনার একমাত্র সহধর্মিনী, একমাত্র পুত্রসন্তান এবং তিন কন্যা সন্তান সমূহকে নিয়ে সুখে শান্তিতে আছেন।।



বাপজান, পরসমাচার এই যে আমার পড়ালেখা পাহাড়ের চূড়া হইতে পাদদেশে নামাইয়া পুরাদমে শুরু করিলাম।। আশা করি আমার CGPA..... আইচ্ছা থাক, এই কথাটা বাদ দি।। আসল কথা হইল আব্বা, টুইশনি করাইতে করাইতে আমার দিন কাটতেসে।। ভালই বেতন পাই।। কিন্তু সমস্যা একটাই এই টাকাই সংসার চলে না আব্বা।। নাহ আব্বা চেইতেন না।। আমার বৌ-বাচ্চা কিছুই হই নাই।। আমার একার সংসারটা চলে না আর কি!! ভার্সিটি যাওয়ার ভাড়া, আসার ভাড়া, খানার টাকা, টুইশনে আসা যাওয়ার ভাড়া, মোবাইল বিল, নেট চার্জ, বাদবাকী খরচ মিলে আমার সেই টুইশনের বেতন মাসের প্রথম সপ্তাহেই উড়াল মারে।। আর আমি আমার সংসারের ভার বাকী ২৩ দিনে কাধের উপর থেকে পায়ের নীচে নামাইয়া আনি।। বাপজান সেই মুহূর্তে আপনার সেই মুক্তহস্ত দান যদি আমার জন্যে মুক্ত করিয়া রাখতেন তাহলে আমার অতীব উপকার হইত!! বাপজান, জানি আপনার মাথাখান এখন তেলে বেগুনে জ্বলিয়া উঠেছে।। কিন্তু আমি আমার সংসার খানা চালাইবার লাইগা এই পত্র লিখিলাম।। আব্বা, মাথা গরম কইরেন না পিলিজ।। ফকীর ভাইবা দান করবেন ঠাণ্ডা মাথায়।।



অনেক হইসে, আজকে আর না।। আবারো আমার অগণিত সালাম গ্রহন কইরা মাথা ঠাণ্ডা করেন।। সালামের জবাব একবার দিলেই হবে।।



প্রেরক:

সাজিদ আকরাম

আমার রুম, আদালত খান ভবন,

চট্টগ্রাম।।



প্রাপক:

আমার বাপজান

বাপের রুম, আদালত খান ভবন,

চট্টগ্রাম।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.