নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারনার খণ্ডচিত্র

এক চিলতে রোদ্দুর

আমি আমার না বলা কথা আজ বলে দিতে চাই।

এক চিলতে রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

আমি অলকানন্দা, আমি কবিতা। আমার কোন পছন্দের নায়ক-নায়িকা নাই

০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

একজন মানুষ বহুরূপে আর একজন মানুষের কাছে ধরা দিতে পারে। আর বেক না আমি তার চারিত্রিক দিকের কথা বলছি। যেটা বলছি আদর্শ, মিথ্যা না বলা, গুরুত্ব দেওয়া, অন্নকে অনুপ্রেরনা জাগানো। যার মুখমন্ডল যেমন পবিত্রতা বহন কওে ঠিক সেরকম আমার ভালবাসা, আদর্শ, ভক্তি, শ্রদ্ধা যাকে ঘিরে আমি তার কথা বলছি । আমাকে নাকি কিছু লিখতে হবে । ভেবে পাচ্ছি না, সাহস হচ্ছে না বা বুঝতেও পারছি না। আমার ঘুম ভাঙ্গে প্রতিদিন সূর্যের আলোতে। আমি বারান্দায় দাড়িয়ে কিছুক্ষণ সূর্যের আলো দেখে বুক ভরে নিঃশ্বাস নেই। বারন্দার একটু দূরেই একটি রাস্তা যেখানে মানুষের পদচারণা। সকাল হতে না হতেই তারা কর্মে বেড়িয়ে যায় আর আমি মহারানীর মত তাদের দেখি। একটু ও বুঝতে পারি না তাদের জীবনটা কত কষ্টের। যা বুঝি তা নিয়ে আমি স্বপ্ন দেখি। আর সে স্বপ্নটাই আমার বাস্তব। বাস্তবের বাস্তবতা আমাকে কোন কিছুই আকর্ষণ করতে পারে না। আমি দেখি সকালের সূর্যের আলো একটি সবুজ পাতার উপর পড়লে তার চেহারাটাই যেন আরো অপরুপ সাজে সেজে উঠে। এটা দেখে যে কারো আনন্দ হতে পারে ঠিক সে কথা বলছি না। আর বলাটাও ঠিক হবে না। আনন্দ হতে পারে আমার মত কোন কা-জ্ঞানহীন মানুষের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.