নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের শহরটা খুব সুন্দর লাগে |

I have died every day || waiting for you || Darling don't be afraid || I have loved you for a Thousand years || I'll love you for a Thousand more ||

সুনীল চাঁদ

trying to forget some things and taking some from recycle

সুনীল চাঁদ › বিস্তারিত পোস্টঃ

এখানের মানবতা তিন স্তর নীচে নেমে গেছে

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

এখানে আঁধার। ঘুটঘুটে অন্ধকার। একটুও আলো নেই । জোনাক পোকা উড়ছেনা এখানে। শুধুই কুয়াশাচ্ছন্ন ধোঁয়া। নির্মল বায়ুর অভাব হু হু করে বাড়ছে।

এখানে গোলাপ নেই। কোনো ফুল নেই। ফুলের সুবাস নেই। মৌ মৌ গন্ধ নেই। মুক্ত বাতাসে বারুদের বিদঘুটে গন্ধ পাচ্ছি।

এখানে প্রবল হিংস্রতা শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষেত্রবিশেষে পশুরাও মানুষের চাইতে উত্তম ভূমিকায় অবতরণ করছে।

চণ্ডাল শুষ্ক। পানি নেই। এখানে হাহাকার। মৃত্যুপথে খুঁড়িয়ে হাঁটতে থাকা তৃষ্ণাতুরের ছাতি ফাটা আর্তনাদ। বোবা কান্নায় কুঁয়ার পানি তার আঁখি বেয়ে নেমে আসছে। আজ সে অতিশয় যন্ত্রণায় কাতর। ব্যাণ্ডেজে বাঁধা হাত নাড়াবার ব্যর্থ চেষ্টা। সব ছাপিয়ে মাংসপোড়া গন্ধটা এক ঝটকায় রুম থেকে বের করে দিতে চাচ্ছে। বেরিয়ে কোথায় যাবি তুই। বাইরে একটু পর পর মানবতা পুড়ছেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

বটবৃক্ষ~ বলেছেন: হুম!!
"মানবতা পোড়া গন্ধ" আমরা চিনে গিয়েছি!!

সুন্দর লিখা, হ্যাপি ব্লগিং! :) :) :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

সুনীল চাঁদ বলেছেন:
থ্যাংক্স :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.