নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

schumonn

আমি নতুন, আমাকে মারবেন না!

schumonn › বিস্তারিত পোস্টঃ

আম্মু যেখানেই আছো, ভালো থেকো......

১১ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

যখন ছোট ছিলাম, তখন আম্মু আর আব্বুর মাঝখানে ঘুমাইতাম। তো আম্মু ঘুমাইতো আমার ডান দিকে আর আব্বু বামদিকে। তখন আমরা সংসদ ভবনের সাথেই যে সরকারী কোয়ার্টারগুলি আসে সেইখানে থাকতাম। কোয়ার্টারগুলির সিলিং ছিলো খুব উচু আর জানালাগুলিও ছিলো বিষাল। প্রায় প্রতিদিনই মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে, উচু সিলিং আর বিষাল জানালাগুলির কারনে ভয় করতো।তখন আম্মুকে ডেকে আমার দিকে মুখ ফিরে শুইতে বলতাম। যদিও জানতাম যে, আম্মুর বাম কাত হয়ে শোয়ার অভ্যাস নাই, তিনি ডান কাত হয়ে শুইতে আরামবোধ করতেন। তবুও নিজের কষ্ট ভুলে গিয়ে আমি যেন আরামে, নির্ভয়ে ঘুমাতে পারি, সেই কারনে বাম কাত হয়ে ঘুমাতো। অনেক কষ্ট দিসি আম্মু, মাফ করে দিও



যখন আম্মু আই.সি.ইউ তে, তখন আম্মুকে দেখার জন্য সকালে ভেতরে যেতাম, তার নাকে নল, হাতে নল, পাশে হার্ট রেইট মনিটর মেশিন, তার বি.পি ফল করছিলো বারবার, তাই বি.পি হাই করার মেডিসেন মেশিনও লাগানো ছিলো, তার মধ্যেও তার প্রথম কথাই ছিলো, “আব্বা কিছু খাইসো?”...। আম্মু মাফ কইরা দিও কিছুই করতে পারি নাই তোমার জন্য, অথচ মৃত্যুর দরজার মুখেও তোমার ভাবনায় ছিলো, “আব্বা কিছু খাইসো?”।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩

নীল জোসনা বলেছেন: মায়েরা এমনই হয় ।

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৭

schumonn বলেছেন: সত্যি মা ছাড়া আর কেউ এমন হয় না

২| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২

অনিক মাহফুজ বলেছেন: মায়েরা জীবনের শেষ সময়টুকু পর্যন্ত সন্তান তাঁর ভাবনা জুড়ে থাকে।

৩| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪

এহসান সাবির বলেছেন: বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

৪| ১১ ই মে, ২০১৪ বিকাল ৪:১৫

মুদ্‌দাকির বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় উনারা সৃষ্টিকর্তার তৈরি অদ্ভুত এক প্রাণী যাদের শুধু একটাই কাজ একটাই চিন্তা আর তা হল "সন্তান"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.