| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকজন বিবেকহীন ব্যাবসায়ীদের নূন্যতম ক্ষতি এড়ানোর লক্ষ্যে এতগুলো মানুষের জীবন চলে গেল, যারা আহত অথবা ভাগ্যের জোরে ও মানব দরদী মানুষের অক্লান্ত পরিশ্রমে জীবিত ফিরতে পেরেছে তারা কি কখনো পারবে এই ঘটনা ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে?
পারবে পারতেই হবে, স্বজন হারা মানুষ গুলো একদিন ভুলে যাবে তাদের ব্যাথা এবং জীবিতরা কোন না কোন ভাবে তাদের ব্যাবস্থা করেই নেবে এবং যারা এই ঘটনার নেপথ্যে তারা ধরা ছোয়ার বাহিরে থাকবে, এটাই বাস্তবতা।
ভবনের মালিকের তো গাফিলতী আছেই কিন্তু যারা ভবন এ ফাটল ধরার পরও সেখানে শ্রমীকদের কাজে জোগদান করতে বাধ্য করেছে তারা কেন এখনো আইনের আওতার বাহিরে?
এইটা কি আমাদের ব্যথতা নয়?
লক্ষ্যনীয় এইসব পশুদের বাচাতে এগিয়ে আসবে বরাবরের মত "BGMEA" তাদের আত্যপক্ষের কৌসুলীদের নূন্যতম চেষ্টায় তারা বেরিয়ে যাবে আইনের ফাক দিয়ে।
আর আমরা নূন্যতম কিছু জরিমানা প্রদানকে শান্তনা পুরষ্কার ভেবে চুপ করে বসে থাকব, আর এভাবেই শত শত মানুষ মারা যাবে।
ও আমরা আরও একটা কথা বলতে পারি, আসুন আমরা ঐ সকল আত্মার মাগফেরাত কামনা করি ।
©somewhere in net ltd.