নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি !

এখানে যে কি থাকবে তা নিজেই জানি না।

স্বাধীন খান

আমি আমার প্রোফাইল বৃত্তান্ত লিখতে চাচ্ছি, কিন্তু গুছিয়ে লিখতে পারছি না...

স্বাধীন খান › বিস্তারিত পোস্টঃ

স্বগোক্তি

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭

কিছু দিন ধরে মনটা ভাল যাচ্ছে না। প্লেটো বলেছেন, প্রেমের পরশে মানুষ কবি হয়ে ওঠে। আমার মতে দুখের পরশেও তাই। কিন্তু আমার মাথা থেকে কোন কবিতা বের হয় না। ডায়রি নিয়ে কিছু লিখতে বসলে , উল্টা পাল্টা লেখা এসে যায়। ভাবলাম শেয়ার করি...



তুমি আর আমি একসাথে হাটতে শুরু করি নি । কিন্তু চলতে চলতে একদিন মিলিত হয়েছি । সেই থেকে পথ চলছি একসাথে । এখন এই মূহূর্তে শুধু তুমি হেটে সামনে চলে যাচ্ছ । আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না । ঠায় দাড়িয়ে আছি । এমনকি পিছিয়ে যাবও না । অপেক্ষা করছি, তুমি পিছিয়ে এসে আমার হাত ধরে বলবে , চল সামনে এগোই ।



আমাকে একজন জিজ্ঞেস করেছিলো , এক কথায় জীবন মানে কি? আমি ভাবনায় পড়ে গিয়েছিলাম। তাই তো ! জীবন কি শুধু সুখ আর দুখের মিশ্রণ ? এটাই যদি হয়, তাহলে দুটোই সমান ভাবে থাকে না। কোন একটার ঘনত্ব বেশি থাকে। সেই ঘনত্বটা সবার বেলায় এক না। জনে জনে আলাদা।.......একজন আরেকজনকে আনন্দ দেয় সচেতন থাকা অবস্থায়, আর অচেতন অবস্থায় দেয় দুঃখ । কিন্তু মানুষ বেশিরভাগ সময়েই সচেতন থাকে না.........হুমায়ূন আহমেদ লিখেছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে....যখন একা একা বসে থাকি, মন মৃদু এবং অস্পষ্টভাবে বলে ওঠে......সেই এমন একজনকে তুমি পেয়ে গেছো...এরপর ঠিক সাথে সাথেই স্পষ্ট শুনতে পাই, এবং পুরোপুরি পাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলেছ......



ভালোবাসাটাই আমার জীবন নয় । আমি আমার জীবনটাকে ভালোবাসি । এটাকে কি আমি অন্য জায়গায় খুজছি ? তাহলে আমি স্রেফ একটা বোকামি করছি ।এটা শোধরাবার কোনো সুযোগ আমাকে দেয়া হবে না ।



আমার মন আমাকে বলছে, ও আমার বন্ধু কিন্তু আমি ওকে ভালোবাসি ।

আমি বললাম, সেটা ওকে গিয়ে বলছ না কেন ?

মন বলে উঠল, যদি ও গ্রহন না করে খুব কষ্ট পাবো ।

→কিন্তু ওকে যদি না বলো তাহলে তো সেটা দুঃখের সাথে আফসোসও ডেকে আনবে । ওকে গিয়ে বলো, না গ্রহন করলে নাই । অন্তত তুমি তো জানবে ও তোমাকে ভালোবাসে না ।

মন দির্ঘঃশ্বাস ফেলে বলল, কিন্তু ওকে যে আমি আমার নজরে সবসময় বড় করে রাখতে চাই । ওকে না বললে হয়তো ওর মনের কথা জানতে পারবো না কোনোদিন । কিন্তু এই সান্তনা নিয়ে তো চলতে পারব, যদি বলতাম গ্রহন করতোই, যদি বলতাম গ্রহন করতোই ।

এর কোনো উত্তর দিতে পারলাম না আমি ।



জ্ঞানীরা বলে থাকে......সুখকে বেটে নেয়া যায় আরেকজনের সাথে...কিন্তু দুঃখকে কারো সাথে বেটে নেয়া যায় না।............কিন্তু মনে যখন দুঃখ আসে তখন মন চায় কেউ এসে তার দুঃখটা বুঝুক, ভাগাভাগি করে নিক। কেউ আসে না... যদি আসে তাহলেও সে দুঃখটা নিতে পারে না...কিন্তু মনটা তো অনেক খুশি হয়ে ওঠে... তাহলে যে এলো সে তো সুখের ভাগটাই পেলো, দুঃখের ভাগটা পেলো না...আমি ওই ক্ষুদ্র সময়ের দুঃখটা মনে রাখতে চাই, সেটা নিয়ে ভাবতে চাই...সেটা চিন্তা করে আবার দুঃখ পেতে চাই... কারন আমি জানি, আমাকে কেউ বাধা দেবার নেই...



আমার লেখা পড়ে কেউ কি আমার মনের অবস্থা বুঝতে পারছেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.