নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্যানিকাস

ভারী লেখা একেবারেই অপছন্দ করি। মানুষটা সাধারন, তাই সাধারন লেখাই বেশী পছন্দ। গুরুগম্ভীর শব্দ দিয়ে লেখা ভারী করে নিজেকে বড় কিছু প্রমান করার কোন মানে হয়না। মাঝেমধ্যে হালকা পাতলা খড়-কুটা যা লিখি সবই মনের তৃষ্ণা মেটানোর জন্য। জাহির করার জন্য নয়।

গ্যানিকাস › বিস্তারিত পোস্টঃ

ভুল-ভাল জামি

২১ শে জুন, ২০১৪ রাত ৮:৫২

আজ জামির মন খারাপ । জামি মানে জামিল। বিকালবেলায় আফরোজা তাকে ডিভোর্স মেসেজ পাঠিয়েছে। আফরোজার ফোন অফ। বেচারা বহু চেস্টা করেছে তার সাথে যোগাযোগ করতে , তার দোষ কি সেগুলো জানতে। কিন্তু কোন লাভ হয়নি। তার সাথে আর কন্টাক্ট হবে বলে মনে হয়না। যাই হোক জামির জন্য এটা তেমন কোন ব্যাপার না। এর আগেও সে আরও দুটো ছ্যাকা খেয়েছে। কোনটাই তাকে এতটুকু টলাতে পারেনি।বিরহে দুঃখে সে একটা সিগারেট পর্যন্ত মুখে নেয়নি, মদ গাজা তো বহু দূরে। ফ্রেন্ডসার্কেলে সে লৌহ মানব নামে পরিচিত। তবে তার যে একেবারে কিছু হয়না তা কিন্তু না। অন্যান্য ছেলেরা ছ্যাকা খাওয়ার পর সুইসাইড করে, মদ খায়, ঘুমের ট্যাবলেট খায়, হাত কেটে বেহুশ হয়ে পড়ে। জামি এসব কিছুই করেনা। সে যা করে সেটা হচ্ছে- ভুল। তার মন খারাপের ব্যাপারটা প্রকাশ পায় ভুল-ভাল কাজের মাধ্যমে। শেষবার ছ্যাকা খাওয়ার পর সে মসজিদ থেকে ভুল করে আরেকজনের জুতা নিয়ে এসেছিল। বাসায় এসে দেখে জুতা অন্য লোকের। তখনই সে আবার মসজিদে যায়। জুতার মালিককে পেয়ে জুতা ফেরত দিয়ে দেয় ঠিকই কিন্তু তার নিজের জোড়া আর পায়না। আজকে ছ্যাকা খাওয়ার পর সন্ধায় সে বোনের বাসায় যায়। তার বোনের মোবাইলে লোড করার জন্য ১০০টাকা দিয়ে তাকে নিচে পাঠায়। কিছুক্ষন পর বাসায় এসে দেখে টাকা তার বোনের মোবাইলে না এসে নিজের মোবাইলে এসেছে। তার আপা টের পাওয়ার আগেই ছয়তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের টাকায় আবার ফ্লেক্সি করে। রাতের খাবার খেয়ে নিজের মেসে ফেরার সময় লোকাল বাসে উঠতে যাবে ঠিক এই সময় এক বৃদ্ধ ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ায়। বয়স বেশী দেখলে জামি কখনো ফিরায়না। এবারও সে ফিরালো না। তারাহুড়া করে মানিব্যাগ থেকে পাঁচটাকার একটা নোট দিয়েই বাসে উঠে পড়ল। বাসের ভাড়া দেওয়ার সময় টের পায় বৃদ্ধকে পাঁচটাকার বদলে সে পাঁচশো টাকা দিয়ে দেয়। ওটা ছিল তার এমাসের হাত খরচের টাকা। কপালে তার এখন হালকা চিন্তার রেখা। মাসটা পার করার চিন্তা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.