নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর নীল

সাগর নীল › বিস্তারিত পোস্টঃ

কবিতা - শাদাকালো কোন ছবি

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

অন্ধকারে আলো এসে পড়ে
আমি দেখি কিছু ছায়া, কিছু অবয়ব স্থির হয়ে দাঁড়িয়েছে
দ্বিধার ওপাশে
বড় চেনা লাগে-ঠোঁটের কোণায় লেগে থাকা
বিকেলের সোনামুখী রঙ, উড়ো চুল
শাদাকালো কোন ছবি তেমন আকুতি নিয়ে আঁকবে কী তাকে?

জানা নেই
জানা নেই প্রয়োজনে কতটা নিবিড় হয় লবণাক্ত ঢেউ
প্রয়োজনে কতটা বা সরে যায় দূরে
চক্রবাল জুড়ে কেন যে শুধুই ডানা মেলে আবছায়া পাখি

এমনই প্রশ্ন কিছু রয়ে গেছে বাকি
অপেক্ষায় থাকি
যে সব স্পর্শ ছিল বরফশীতল
যে সব দিনের শেষে নামেনি গোধূলি
যে সব রাস্তা কোন মাঠের খবর রাখতো না
তেমনি দিনের শেষে তেমনি রাস্তা ধরে একা
অনায়াস হেঁটে যেতে অনভ্যাসে বড় শীত করে
ওদিকে অন্ধকারে আলো এসে পড়ে
আমি দেখি দ্বিধার ওপাশে
তার অবয়ব, ছায়ারঙে স্থির হয়ে থাকে

শাদাকালো কোন ছবি তেমন আকুতি নিয়ে আঁকবে কী তাকে?

@
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: অসাম।
++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

সাগর নীল বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: শাদাকালো-?

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

সাগর নীল বলেছেন: শাদাকালো

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: অনেক ভালো দাদা।
শাদাকালো না সাদাকালো?
শুভেচ্ছা রইল :)

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

সাগর নীল বলেছেন: শাদাও ঠিক আছে। ধন্যবাদ নিশাত

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনবদ্য লাগল। +

সাদা শাদা দুটোই ঠিক।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

সাগর নীল বলেছেন: হ্যা, দুটোই ঠিক। অশেষ ধন্যবাদ।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

লা পাতা বলেছেন: দারুন কবিতা

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

সাগর নীল বলেছেন: ধন্যবাদ লাপাতা।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫

কানিজ রিনা বলেছেন: অন্ধকারের দেবদূতইতো কেড়ে আনল আলো
কালো আর আলো, সাদা ও কালা।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

সাগর নীল বলেছেন: ধন্যবাদ রিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.