নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল › বিস্তারিত পোস্টঃ

প্রহর, আমি এবং আমরা

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

'ক্লান্ত পায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, নির্ভীক ভঙ্গিতে কালক্ষেপণ;
যখন-তখন যেখানে-সেখানে নিঃস্ব পথচারির বেশে আমার অবাক ভ্রমণ।'

তারপর চলে গেলো আরেকটি প্রহর।
যাতে ছিলো না মায়া-আদর, স্নেহ-ভালোবাসার ছিটে ফোঁটাও। ছিলো ঈষৎ আলোকচ্ছটার প্রতি এক চিলতে পরিমাণ করুণা।

তারা নাকি আবার এসেছিলো!
কয়েকটি শব্দের বিচ্ছুরণ ঘটিয়ে আবার নাকি পাড়ি জমিয়েছিলো দু'এক টুকরো মায়া-আদর, স্নেহ-ভালোবাসার খোঁজে!

তারপর চলে গেলো আরেকটি প্রহর।
যেখানে ছিলো তোমার আমার উগ্র রাজনীতিকে নিয়ে দু'একটি অতি সামান্য আলাপন। চায়ের কাপের ধোঁয়ায় ঘেমে নেয়ে একাকার হয়ে যাওয়া।

তুমি যখন-তখন যেখানে-সেখানে এই নিঃস্ব পথচারির অবাক ভ্রমণ এখন আর দেখো না।
আমিও এখন আর আষ্টে পৃষ্ঠে লেগে থেকে তোমাদের জ্বালাই না।
আমি হয়ে গেছি করুণ এক অতীত, ঠিক তোমাদের মতো।

তারপর চলে যাবে আরও অনেক প্রহর কিছুটা ব্যঙ্গ ভঙ্গিমায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২

কাব্য পূজারি বলেছেন: ভালো লিখেছেন ।

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শাহাদাত হোসেন রাতুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.