নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

বায়ে এক চিলতে আকাশ ভেসে বেড়ায়
আর তোমার শরীরের মাদকতা ভেসে আসে সামনে থেকে
চাঁদেরও যেমন কলঙ্ক আছে
তেমনি তোমার কলঙ্ক আমি
তুমি মুখ ঢেকে রাখো
আমিও স্মৃতির পাতা হাতড়ে তোমায় দেখে নিই
তুমি বড়ই মায়াবিনী

যখন তীব্র মনযোগে এক্সাম পেপারে তুমি কলমের অত্যাচার চালাও
আমি বেহায়ার মতো তোমায় দেখতে আর তোমায় নিয়ে কবিতা লিখতে ব্যস্ত হয়ে পড়ি
একি! তুমি চশমা পড়া শুরু করলে কবে থেকে!
সত্যি বলছি, তোমার মাইগ্রেনের সমস্যার কথা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম
তবে, কল্পনাতেও অনুভূত হওনি এক চশমিশ তুমি

অমন করে তাকালে কেনো তুমি!
জানো না, তোমার চাহনি আমি সইতে পারি না!
তখন আলতো হাসিতে ভালোবাসি বলার প্রয়োজনীয়তাটা কি একবারও অনুভব করেছিলে?
জানি, করো নি
করবেও না
যদিও, আমি তোমার নই,
তুমি আমার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

ব্লগার মাসুদ বলেছেন: ভালোলাগলো কবিতা পাঠে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

শাহাদাত হোসেন রাতুল বলেছেন: আপনার ভালো লাগায় আমি আনন্দিত। ধন্যবাদ :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন --- মুগ্ধতা রেখে গেলাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

শাহাদাত হোসেন রাতুল বলেছেন: আমার সৌভাগ্য

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: সুন্দর!!!


কবিতার ভুত মাথায় চাপে যখন তখন এমনি হয়!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

শাহাদাত হোসেন রাতুল বলেছেন: :D এক্সাম হল বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.