নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল

শাহাদাত হোসেন রাতুল › বিস্তারিত পোস্টঃ

তাকে মনে পড়ার সময়কার কবিতা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

তাকে আর আগের মতন পাই না।
সে আজ ব্যস্ত।
টুকরো কতক বাক্যে তার দৃষ্টিগোচর হই না,
সে আর সন্ধ্যাবেলায় গা এলিয়ে মিষ্টি করে হাসে না।

তার হাতের শিরা গুলো বড্ড নীল রঙা ছিলো।
এখন সে আর আমি দেখবো বলে তার হাত দুটো মেলে ধরে না,
তার কানের দুলে, নরম চুলে, প্রিয় সুর আর তোলে না।

সে এখনও হয়তো কারো না,
আমার তো নয়ই;
তবুও পাবো নামক সত্য আশায় আর ডুবে থাকি না,
শুধু দেখবো বলে, দূর থেকে আজ অমন করে চাই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.