নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিছু বলতে চাই

নতুন আকাশ

আমি কিছু বলতে চাই...

নতুন আকাশ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে সবই শেষ........

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শেষ পর্যন্ত ভেঙ্গে দেয়া হলো চাকুলির (মিরপুর) হত দরিদ্র মানুষ গুলোর শেষ আশ্রয়স্থলটুকু।

বাপ দাদার ভিটা তো আগেই হারিয়েছে, এবার চিরদিনের মত উচ্ছেদ হলো তাদের পৈত্রিক সম্পত্তি থেকে।

সেই সাথে হয়ে গেলো বাস্তুহারা। মাথার উপর আকাশ ছাড়া রইলো না আর কিছুই।



সকাল থেকেই ঐ এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। গাড়ি, রিক্সা থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন এমনকি কোন মানুষ কে পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি। কঠোরতর নিরাপত্তা আর গোপনীয়তায় প্রায় ১০-১৫ টি বুলডোজার দিয়ে চালানো হলো এই ধংসযজ্ঞ।



হায়রে বাংলাদেশ!! আমি অবাক বিষ্ময়ে দেখলাম, কত সহজে হয়ে গেলো এই ধংসযজ্ঞ। অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানোর কিংবা তাদের কথা চিন্তা করার কেউই নেই।



একজনের ফাসির দাবিতে আজ উত্তপ্ত শাহাবাগ, সারা বাংলাদেশ; অথচ এইসব মানুষের বেঁচে থাকার আকুতি, গরম দীর্ঘনিঃশাস আর অশ্রুজলের তাপ পৌছাতে পারলোনা ঐ শাহাবাগে। জানি কখোনো পৌছাবেও না।



আসলে আমরা বাংলাদেশীরা শুধুই জানি নিজের সাথে প্রতারনা করা, তাছাড়া আর কিছুই না।



এখানে ক্লিক করুন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বিদ্রোহী সৈনিক বলেছেন: আজব ব্যাপার... কোনো ব্লগার এর ই কোনো কম্মেন্ট নেই...

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

নতুন আকাশ বলেছেন: আজব কিছুই না রে ভাই! এই বিষয়ে কারো কোন Interest নাই, এরা মরুক, কি আসে যায়! দেশের কি ক্ষতি হবে!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: আসলেই আর কোনো ব্লগার এর ই কোনো কম্মেন্ট নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.