| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামে একটা প্রবাদ আছে , "যে খাইছে তার জন্য বাড় (ভাত), আর যে খায় নাই তার জন্য চড়াও"
আমাদের অবস্থা হলো সেই রকম।
'৭১ এ যাদের হত্যা করা হয়েছে, সেই সময়ের খুনি দের ফাঁসির দাবিতে দেশ তোলপার। কিন্তু এখন যে স্বাধীন(!) দেশে প্রতিদিন কতশত খুন হচ্ছে, সেটা আমরা গায়েও মাখিনা। প্রতিদিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে, সেটাও খুব সাধারন মনে হয়। দেশদ্রোহী দূর্নীতিবাজরা সবকিছু খেতে খেতে স্বাধীন দেশকে প্রায় পরাধীন করে ফেললো, সেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়।
কেন এসব নিয়ে কোন "শাহবাগ স্কয়ার" হয়না ???
যে সব ভূমি দস্যূরা টিভি চ্যানেল ওয়ালাদের ঘুষ হিসেবে জমি দিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ রেখে, সাংবাদিকদের ফ্ল্যাট উপহার দিয়ে খুশি রেখে হাজার হাজার সাধারন মানুষের জমি অবৈধ ভাবে জবর দখল করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কেন "শাহবাগ স্কয়ার" হয়না ? এগুলো কি মানবতাবিরোধী অপরাধ নয়?
গত পরশু দিন ১২/০২/১৩ তারিখে মিরপুরে প্রায় ৬০ হিন্দু পরিবার তাদের পৈত্রিক সম্পত্তি থেকে এবং এর বাইরেও সর্বমোট প্রায় ২০০ হিন্দু পরিবার যে চিরদিনের মত উৎখাত হয়ে গেলো তাদের বাসস্থান থেকে, হয়ে গেল সহায় সম্বলহীন বাস্তুহারা, মাথার উপর রইলো শুধু খোলা আকাশ;
এই খবর কি শাহবাগ স্কয়ারের কেউ রেখেছে?
না এ খবর কারো কাছে পৌছাবে না , কেননা এটাতো আর '৭১ সাল না, এটা স্বাধীন বাংলাদেশ, এখানে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। স্বাধীন বাংলাদেশে এগুলো কোন মানবতা বিরোধী অপরাধ নয়।
আমি অতি ক্ষুদ্র, সাধারন একজন মানুষ, আমি শাহবাগে না গেলে এর লাভ ক্ষতির কোন পার্থক্য হবে না। তাই আমি আর যাবনা শাহবাগে। আমার কাছে এটা শুধু নিজের সাথেই প্রতারনা।
মিরপুরঃ এ কোন মগের মুল্লুক!!
অবশেষে সবই শেষ........
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
নতুন আকাশ বলেছেন: আমি সবই বুঝি ভাই, কিন্তু অন্য সব কিছু কে আমি এড়িয়ে যাবার চেষ্টা করেও পারিনা, এটাই আমার দোষ।
অসহায় হিন্দুদের আহজারি আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আপনি যদি দেখতেন, তবে বুঝতেন যে কত বড় মানবতাবিরোধী অন্যায় তাদের সাথে হয়েছে। অনেক লেখালেখি করছি, ব্লগে লিখেছি, কোন কাজ হলো না। হয়তো সবাই জানে স্বাধীন বাংলাদেশ এটাই স্বাভাবিক, হয়তো আমার বোঝার ভুল ছিল।
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
ফরিদ বিন হাবিব বলেছেন: আহারে! হিন্দুদের জন্যে কত মায়া! আগে সব রাজাকারের বিচার শেষ করে দেশকে রাজাকার এবং পাকিস্তানী দালাল মুক্ত করতে হবে। তারপরে অন্যসব হিসাব নিকাশ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
নতুন আকাশ বলেছেন: কেন আপনি হিন্দু আর মুসলমান আলাদা করছেন ! তাদের বাপ দাদার ভিটা তো এখানেই। তারা কি বাংলাদেশী নয় ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২
নতুন আকাশ বলেছেন: রাজাকারের বিচার তো চাইই। কিন্তু এটা চাওয়া মানেই প্রমান হয়ে যায়না যে আমি দেশ প্রেমিক।
যারা বেঁচে আছে তারা মরে সাফ হয়ে যাক কিচ্ছু যায় আসে না, হিন্দুদের পিষে মেরে ফেলা হোক,কোন অসুবিধা নাই- এই হোল আপনার দেশপ্রেম। দেশের মানুষকে ভালবাসেন না, দেশ কে ভালবাসেন!! বাহ!! দয়া করে দেশপ্রেম বলতে আসলে কি বোঝায় সেটা উপলব্ধি করুন।
জেনে রাখুন, ভেতরে ভেতরে এক দলের সাথে অন্য দলের ঠিকই আঁতাত রয়েছে। সাধারন মানুষকে তারা শুধু ব্যবহার করে।
৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
েরজাউল ফারুক বলেছেন: আমার কাছে এটা শুধু নিজের সাথেই প্রতারনা।
৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
নস্টালজিক বলেছেন: কিচ্ছু যাবে আসবে না!
তবে গেলে বুঝতে পারবেন কোনটা আসল প্রতারণা!
শাহাবাগ গেলে বুঝতে পারবেন রাজাকারের জন্য কতটা ঘৃণা পুষে রেখেছিলো সাধারণ জনতারা!
বুঝতে পারবেন, দেশপ্রেমের আলোয় এক একটা সাধারণ মুখ কতটা উজ্জ্বল দেখায়!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
নতুন আকাশ বলেছেন: রাজাকারের জন্য আমার ভিতরও আছে প্রচন্ড ঘৃনা, এতদিন আমি গিয়েছি শাহবাগ, আজ থেকে আর যাবনা। তাই বলে আমার মন থেকে রাজাকারের জন্য ঘৃনা একটুও কমে যায়নি।
৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
এম আর ইকবাল বলেছেন: যারা জেগে ঘুমায় তাদের জাগানো যায় না ।
৬|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
নতুন আকাশ বলেছেন: দেখুন, সবাই আমাকেই দোষারোপ করছেন। অথচ যে কারনে আমার কষ্ট লেগেছে, সেই ঘটনার প্রতিবাদ করে কেও একটা কথাও লিখলেন না। অথচ এটা কোন ছোট ঘটনাও নয়।
৭|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
আমি রিয়াদ বলেছেন: এই বিচার চাইতে গেলেই কেন আমাকে শেয়ার বাজারের কথা মনে রাখতে হবে? এই বিচার চাইতে গেলেই কেন আমাকে মনে রাখতে হবে পদ্মা ব্রীজ? হান্ডিজ, মেঘনা, যমুনা ব্রীজের কথা? এই বিচার চাইতে গেলেই কেন আমাকে মনে রাখতে হবে দ্রব্য মূল্যের কথা? এই বিচার চাইতে গেলেই কেন আমাকে জীবনের অন্যান্য দাবীকে খিচুড়ী বানিয়ে চাইতে হবে?
পদ্মা ব্রীজ চাইতে গেলে কি আপনি আমার বাবার খুনের কথা বলেন? শেয়ার বাজারের কথা বলতে গেলে কি আপনি আমার মায়ের নির্যাতনের কথা বলেন? দ্রব্য মূল্যের কথা বলতে গেলে কি আপনি আমার ৪২ বছর আগের হারানো ভাইয়ের কথা বলেন? তবে কেন আমি এসব হত্যার বিচার চাইতে গেলে আপনারা এইসব প্রশ্ন আমার মুখের উপর চেপে ধরেন? কেন? কিসের জন্য?
৮|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
নিষ্কর্মা বলেছেন:
৯|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার/যুদ্ধাপরাধীদের তালিকা :
১. খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।
২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।
৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
এই দেশে কোন রাজাকারই থাকতে পারবেনা !!
সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক ।
সব রাজাকারের একই শাস্তি কি হওয়া উচিৎ নয় কি ?
কেন উপরের একজনেরও নাম শাহাবাগে উচ্চারিত হল না ?????
কেন তাদের কে নিয়ে কোন ব্যানার , ফেস্টুন নেই ????
সবার দৃষ্টি শাহাবাগের দিকে ,, কেউ খোজ রেখেছে এই সুযোগে সরকার কতগুল কাজ আরামের সঙ্গে বাগিয়ে নিয়েছে ?????
** পদ্মা সেতুর দুর্ণীতির দায়ে আটকৃতরা ছারা পেয়ে গেছে
** হলমার্ক হোতা জামিনে ছারা পেয়ে গেছে
** পরাগ মন্ডল কিডন্যাপের দায় আটকৃত যুবলীগ নেতা ছারা পেয়ে গেছে
** ৪-৫ টি রাজনৈতিক ব্যাংকের অনুমদন ,,
** মিরপুর থেকে হিন্দু পরিবার গুলার জমি জবর দখল ,,,
অপরদিকে , ট্রাইবুন্যাল গঠন করল সরকার , বিচারপতি নিয়োগ দিল সরকার ,, রায় দিল তারাই , অথচ আজ তারাই রায় মানি না মানি না করে চিল্লা চিল্লি করে ,,
আর আমরা আম জনতা ছাগলের তিন নম্বর বাচ্চার মত জেনে না জেনে ফাল পারতাছি
১০|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০
শিশেন সাগর বলেছেন: এর মানে আপনি সকল সময় ই বসে থাকার দলে। শাহবাগে কেনো মানুষ জমলো বিচার চাইলো এটাও আপনার ক্ষুভের তালিকায়। নিজে তো চাইলেন না কোন কিছুর জন্যই , এখন যারা দাঁড়িয়ে গেলো তারা আগে কেনো দাড়ালো না আরো কিছু নিয়ে কেনো দাড়ালো না সেই দুষ ধরতে ব্যস্ত। আপনিও তো এই আপামোরের একজন আর না হলে বিশেষ দলভুক্ত কেউ একজন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩
নতুন আকাশ বলেছেন: আসলে আমার কথাটি কাওকে বোঝাতে পারলাম না এটাই আমার ব্যর্থতা ।
আসলে আমরা হুজুগের জাতি, সামনে একটা গর্ত হতে দিবনা, পিছন দিয়ে সাগর হয়ে যাক সমস্যা নাই ।
আমি শুধু হিন্দুদের জমি জবর দখল ও উচ্ছেদের প্রতিবাদ করেছি মাত্র, কিন্তু কাওকেই সাথে পাইনি।
১১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
রেজোওয়ানা বলেছেন: সেই একই "তবে,কিন্তু" সিম্পটম!
দেশের স্বাধীনতা বিরোধীদের শাস্তির দাবির আন্দোলনকে যখন কারো কাছে তুচ্ছ মনে হয়, তখন তার 'রাজনৈতিক বিশ্বাস' সম্পর্কে ধারণা পেতে মানুষের বিন্দু মাত্র বেগ পেতে হয় না!
অপশক্তির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, যে গনজাগরন হয়েছে সেটা পরবর্তিতে মানুষের আরও অনেক চেতনার দ্বার খুলে দেবে এটা কেন ভাবছেন না?
অবশ্য সেটা আপনার ভাববার কথাও না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
নতুন আকাশ বলেছেন: "দেশের স্বাধীনতা বিরোধীদের শাস্তির দাবির আন্দোলনকে যখন কারো কাছে তুচ্ছ মনে হয়"
আপু, আপনার মনে হয় কোথাও বোঝার ভুল হচ্ছে, আমি একবারের জন্যও এ আন্দোলনকে তুচ্ছ মনে করিনি। বরং এজন্য আমিও আপনার মতই গর্বিত। কেন আমি এই আক্ষেপ করেছি তা এই পোষ্ট গুলো পড়লে এবং এর তারিখ দেখলেই বুঝতে পারবেনঃ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
১২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: আমরা যখন ঐ গুলোর ন্যয় বিচারের দাবিতে রাস্তায় ছিলাম তখন আপনি মনে হয় ফেবুতে বাশেরকেল্লার স্টেটাস পড়তেছিলেন আমি শিওর । তাই আমাদের ঐ আন্দলন চোখে পড়ল না পড়ল যারা এই স্বাধীন দেশটার জন্ম চায় নাই তাদের ফাঁসি চাওয়ার আন্দলন ?
১৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
েশখসাদী বলেছেন: আপনার কষ্টটা বুঝতে পারছি । আপনার উল্লেখিত ঘটনারও সঠিক বিচার হওয়া উচিত ।
দুনিয়াতে খুব কমই লোকই ন্যায়বান । সরকার বলেন - বিরোধী দল বলেন - সবাই নিজের স্বার্থে কাজ করছে । কেউ ন্যায় বিচারের কথা ভাবেনা ।
রাজাকারদের ফাসি হলে দেশ একটা ন্যায় বিচার পাবে । দেশের সামগ্রিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হবে ।
আপনার জন্য সমবেদনা ।
১৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
খুব সাধারন একজন বলেছেন: সময় যত গড়ায় প্রোপাগান্ডা ততই সূক্ষ্ণ হয়।
পোস্টদাতার উদ্দেশে বলছি না, সার্বজনীন কথা,
*যারা প্রথমদিন লিখেছিল রাজাকারের মুক্তি চাই/জয় রাজাকার/আমি রাজাকার/জামাত জিন্দাবাদ/কাদের মোল্লার জয় ইত্যাদি,
*তারাই দ্বিতীয়দিন লিখেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামা বাংলাদেশের সব স্তরের মানুষেরা বেশ্যা, আমরা গাঞ্জুট্টি, নাস্তিক, রেপিস্ট, ভাড়াটে, জুসের বোতল লোভী,
*তৃতীয় দিন লিখেছিল, তারাও বিচার চায়, কিন্তু...
*তারাই চর্তুথ দিন লিখেছিল আমরা ফ্যাসিস্ট,
*পঞ্চমদিন লিখেছিল আমরা আর কয়দিন থাকব- একদিন রাজপথ ছেড়ে দিতে হবে,
*এরপর লিখেছিল আমরা কোটাবাজ (মুক্তিযুদ্ধার সন্তানের কোটা!), সাগর রুনী হত্যা, পদ্মা সেতু, কুইক রেন্টাল,
*সপ্তম দিন আর আমাদের বিরুদ্ধে কিছু বলে না, আওমী দলে থাকা রাজাকার ও ছাত্রলীগের বদনাম,
*এরপর দাড়ি টুপি ও মসজিদের অপমান ও আলেম সমাজ (আসলে শিবির)এর মিছিলে হামলা, সেন্টিমেন্ট নিয়ে টানাটানি, অথচ লক্ষ লক্ষ প্র্যাকটিসিং মুসলিম এই বাংলাদেশের আন্দোলনে জড়িত।
*নবম দিনে বলে, এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, লীগও এই আন্দোলন চায় না, আওয়ামীলীগ করলেই কি যুদ্ধাপরাধ থেকে মুক্তি?
*দশম দিনে হুমকি দেয়, শাহবাগ আন্দোলন সফল তো হবেই না, বরং প্রশাসন ও অন্যান্য জায়গায় এটা হবে, সেটা হবে, শিবির সব মেরে ফেলবে (আন্দোলন শুরুর আগেরদিন যা বলেছিল, সে কথাতে ফিরে গেছে, 'গৃহযুদ্ধ' হুমকি দিলে ফ্যাসিস্ট হয় না, যারা গৃহযুদ্ধ রুখতে চায় তারা ফ্যাসিস্ট!)
আর আজকে একাদশ দিনে তারাই বলছে,
আর শাহবাগ যামু না। শাহবাগ বদলায়া গেছে।
আর তখন মধ্যম মানের শিল্পকর্ম ১০/২০/৩০ খান ফেববু শেয়ার পায়। অথচ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিপ্লব এ অংশ নেয়া সব স্তরের বাংলাদেশের নাগরিকের প্রতিনিধিত্ব করা চমৎকার পোস্টগুলো একটাও প্লাস পায় না, একটাও প্রিয়তে পায় না, একটাও ফেসবুক শেয়ার বা মন্তব্য পায় না।
আর দলে দলে সেখানে সমর্থন জানিয়ে যাচ্ছে 'বাংলার' 'সাধারণ' জনতা যারা শাবাগ যেতে যেতে ক্লান্ত। ভোটের বন্যা বয়ে যাচ্ছে।
বাহ,
আমরা আমাদের র্ধৈয্য দেখে অবাক হচ্ছি।
আমরা এতই বদলে গেছি যে ফুল দিয়ে যুদ্ধ করতে চাই, ফুল বাঁচাতে নয়।
----------------------------
হায়রে, পরিস্থিতি ও প্রচারণা দেখে মনে হয় জামাত শিবিরও কি এইরকম মনে করে?
* ইয়াহিয়া খান- তিরিশ লাখ মারব, বাকিরা আমাদের হাতেই খাবে।
*নিয়াজী- নিচু দেশের নিচু মানুষ। এগুলো মানুষ না,বানর আর মুরগি।
*পাক আর্মির ক্যাপ্টেন- আমরা যাকে খুশি যে কোন কারণে মারতে পারি। এজন্য কাউকে গোণায় ধরি না।
*ভুট্টো, ১৯৭২- আমার সোনার বাংলা আবার আমার হবে।
-------------------------------
কারণ বাংলাদেশের জন্ম যারা চায়নি এবং সেইসব অপরাধীকে যারা টিকাতে চায় তারা একই কথা বলে-
১৯৭১ সালে জামাত ছিল না। গঠন হইসে আশি সালের পর।
২. শিবির বা কোন ছাত্র সঙ্গঠন একাত্তর সালে ছিল না।
৩. একাত্তরে মুক্তিযোদ্ধা নামে বহুত ডাকাত আর রেপিস্ট ছিল। তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত। লুট করত আর ক্যাম্প করে মেয়ে মানুষ নাচাত।
৪. শিবির জামাতের পক্ষের সঙ্গঠন নয়।
৫. ছাত্রীসংস্থার সাথে জামাতের কোন সম্পর্ক নেই-
৬. এজিদ একজন ন্যায়বিচারক শাসক। তিনি এই দেশে আসলে আমরা সবাই তার হাতে বায়াত হয়ে রাষ্ট্রক্ষমতা তুলে দিতাম।
৭. শহীদ বুদ্ধিজীবীর যে ছবি দেয়া হয়। চোখ বাধা ইটপাটকেলের ভিতর পড়ে থাকা অর্ধনগ্ন লাশ, সেগুলো আসলে একাত্তর সালে গণহত্যার শিকার জামাতে ইসলামীর সদস্য।
৮. শিবির, 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'
৯. স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করব। -মুজাহিদ।
১০. মুজিব ক্ষমা করেছেন। সবাইকে সাধারণ ক্ষমা করেছে। (মিথ্যা কথা এটাও)
১১. বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।
১২. আমি ক্ষমতায় আসলে কুরআনের আইনে তাদের শাসন করব। তাদের হাত সাক্ষ্য দিবে। পা সাক্ষ্য দিবে। -কা. মো.
১৩. বাঙালি বলতে কোন জাতি নেই।-গোলাম আজম।
১৪. এই যুদ্ধে পরাজয় হলে পূর্ব পাকিস্তানের একজন জামায়াত সমর্থকেরও আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।- গোলাম আজম।
----------------
একাত্তরে কোন ব্যক্তি রাজাকারি করুক আর না করুক, জামাতি সঙ্গঠন সাঙ্গঠনিকভাবেই রাজাকারি করেছে।
এটা ছিল তাদের প্রতিষ্ঠাতা আবুল মিয়ার নির্দেশ। আবুল জামাতি (জামাতিদের পিতা) একাত্তরেও মিডিয়াতে রাজাকারির নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে-
*সেই নির্দেশ গোআ, ম.র.নিজামী, আআ মুজাহিদ, ওরা পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ সারা বাংলার রেজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ বর্তমান জামাত পালন করছে মাত্র।
*সেই নির্দেশ পালনের জন্যই আজো শিবির বলে, 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার।'
*সেই নির্দেশ পালন করেই জামাতিরা সব সত্যিকে অস্বীকার করে। একাত্তরকে অস্বীকার করে।
*সেই নির্দেশ পালন করেই এখন প্রোপাগান্ডা চালায়।
*সেই নির্দেশ পালন করেই বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে গৃহযুদ্ধ ঘোষণা করে।
তাই আজকের দিনের জামাত-শিবির সমর্থকদের মধ্যে,
গোলাম আজমের,
বর্তমানের শিবিরের এবং
রাজাকারদের মধ্যে কোন তফাত নেই
জামাতের গোড়ায় দোষ,
জামাতের নীতিতে দোষ,
তাই ব্যক্তি পর্যায়ে জামাত নিষিদ্ধ করতে হবে। যারা জামাতের সাথে যুক্ত তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বিধায় স্বাধীনতা রক্ষার প্রয়োজনে ব্যক্তিগত পর্যায়ে জামাত ও তার সমস্ত নীতিগত সমর্থক ও তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিকতা নিষিদ্ধ করতে হবে।
এই কর্মীদের লিস্ট জামাতের কাছেই রয়েছে। যারা দেখেশুনে এবং বুঝেও এমন অপপ্রচার ও অপশক্তির সমর্থন করতে পারে তাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা সম্ভব নয়।
১৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
নতুন আকাশ বলেছেন: মনের ক্ষোভে যতই বলি- যাবনা শাহবাগ। না গিয়ে তো থাকতে পারলাম না। ২টায় গেছি, এইমাত্র ফিরলাম।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
বোকামন বলেছেন:
“আমার কাছে এটা শুধু নিজের সাথেই প্রতারনা।”
ঠিকই বলেছেন
যে বাঙালী ১৯৭১ এর মর্ম বুঝে না, সেতো নিজের সাথে নিজেই প্রতারনা করবে