নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেকবার সুযোগ দাও

শহিদুল পাপ্‌পু

আমি

শহিদুল পাপ্‌পু › বিস্তারিত পোস্টঃ

বিচার কি শুধুই আইনের দায়?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

বাহান্ন কি এই জাতি ভুলে গেছে ?

একাত্তরের রক্ত কি শুকিয়ে গেছে ?

মিশে গেছে কি সেদিনের লাশের সেই পঁচা গন্ধ-

স্বপ্নে ভরা লাল টকটকে দু’চোখ কি আজ অন্ধ ?

দেখতে পাই না কেন আজ প্রতিবাদ মিছিল

শুনতে পাই না কেন আবার সেই স্লোগান

এই জাতির জোয়ানেরা কি সবাই ঘুমিয়ে আছে ?

নাকি চোখে কালো গ্লাস বলে দেখতে পাচ্ছে না কিছু

কানে হেডফোন বলে শুনতে পাচ্ছে না

বাইরের কোলাহল ।

এই জাতির রক্তের প্রবাহ কি শীতল হয়ে গেছে ?

নাকি স্যাটেলাইটের সুবিধাই দেখতে পাচ্ছে না কিছু

সামনে যা হচ্ছে

চোখের সামনের ডিজিটাল র্পদায় হারিয়ে গেছে

সবাই স্বপ্নরে দেশে-



কবর থেকে আজ আওয়াজ আসছে

পাতাল থেকে স্লোগান ভাসছে

সব নিমুকহারামের দল তোরা

সব রাজাকারের দল”

সে স্লোগানো আমাদরে কানে পৌঁছে না

উচ্চবিটের সাউন্ড সিস্টেমের কারণে।

তাদের রক্ত আমাদের শিরায় উপশিরায়

তাদের ভাষা আমাদের বুকে মুখে

তাদের বাড়িতে থেকে আমরা

লুটে পুটে খাচ্ছি তাদের সেই স্বপ্ন

সোনার বাংলা গড়ার স্বপ্ন!!



যুগে যুগে এদেশে জন্ম নেবে

মীরজাফর-

আর বিফল হবে সোনালী এক একটি সফর

আজ এতদিন পার হল তবু শত্রু ঘরেই

এত আসামীর ফাঁসি হল তবু তারা আদালতেই

বিচার কি শুধুই আইনের দায়-

আমাদের কি কোনো দায় নেই ?

ত্রিশ লক্ষ শহীদরে কাছে,

কত সন্তানহারা মা, কত বিধবা

এখনও কাঁদে;

আর তারা, শুয়োরের দলেরা-

আজো বাংলার বুকে বুক ফুলিয়ে হাঁটে।




ঘৃণার আক্রোশে কাঁপছে কবর

পাতালে চলছে নতুন সমর

আরেকবার সুযোগ চাই

আরেকবার রেসর্কোসে জড়ো হতে চাই”

উম্মাদ উম্মাদ কন্ঠে বলতে চাই

ডিজিটাল বাংলাদেশ না,

আমার সোনার বাংলা চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.