নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলরেখা

সরলেরখা

সরলরেখা তো সরলপথেই চলে।

সরলেরখা › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের বিরুদ্ধে প্রপাগান্ডায় ইফার রাজস্ব খাতের হাজার হাজার টাকা ব্যয়।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫

হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডার জন্য ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাত থেকে একটি নতুন সংগঠনকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ’দাওয়াতে ইসলাম’ নামক একটি ভুঁইফোড় সংগঠনকে গতকাল রোরবার সোনালী ব্যাংক বায়তুল মুকাররম শাখা থেকে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের চেক মারফত এ টাকা দেয়া হয়। চেক পাওয়ার পরই সংগঠনটি হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। তারা হেফাজতে ইসলাম এবং এর নেতাদের সম্পর্কে কটূক্তিসহ আপত্তিকর বক্তব্যেইরত ছিলেন। এ ধরনের ভুঁইফোড় সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আর ইসলামের প্রচার প্রসারের জন্য তৈরি করা ইসলামিক ফাউন্ডেশনের অর্থ কি কাজে ব্যবহার হচ্ছে তা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানুষ হত্যা এবং পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এই ভুঁইফোড় সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জানা গেছে ’দাওয়াতে ইসলাম’ নামক সংগঠনটি তৈরি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোঃ আফজাল। আর এ সংগঠনটির প্রধান দেখানো হয়েছে মীরপুরের একটি মাজারের খাদেম মাওলানা জহিরুল ইসলামকে। এ মাসের ২ তারিখ হেফাজতে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য সংগঠনটি তৈরি করা হয়। গতকাল তাদের সংবাদ সম্মেলন করার জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন সংস্থার মহাপরিচালক সামীম মোঃ আফজাল। বাধ্য হয়ে ভারপ্রাপ্ত পরিচালক জিল্লুর রহমান তড়িঘড়ি করে আগে চেকে স্বাক্ষর করে পিয়ন মোঃ মকবুলকে সোনালী ব্যাংক বায়তুল মুকাররম শাখায় পাঠিয়ে দেন। ভুয়া বিল ভাউচার সংগ্রহ করে পরে এ টাকা সমন্বয় হবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে দর্শক হিসেবে হাজির করা হয় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের । এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বেশকিছু কর্মকর্তা- কর্মচারীদের বেশ তৎপর দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, বদলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্নীতি বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস গত ৪ মে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সামীম মোঃ আফজালের বদলির ক্ষমতা কেড়ে নিয়েছে। এর পরও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বদলিজনিত আতঙ্ক কমেনি এবং দুর্নীতি বন্ধ হয়নি। ইফা ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক জিল্লুর রহমান গতকাল রাতে এক প্রশ্নের জবাবে ইনকিলাবকে বলেন, ইফা’র ডিজি’র নির্দেশে ‘দাওয়াতে ইসলাম’ নামের সংগঠনকে গতকাল সংবাদ সম্মেলন করতে ২৫ হাজার টাকা দেয়া হয়নি। এ ধরনের অভিযোগ সঠিক নয়; তবে গতকাল বায়তুল মোকাররম সোনালী ব্যাংক শাখা থেকে ২৫ হাজার টাকার একটি চেক ভাঙ্গানো হয়েছে তা’ ইসলামিক ফাউন্ডেশনের কাজের ব্যয়ের জন্য।

Click This Link page_id= 5

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.