| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পঞ্চাশের দশকে জন্ম নেয়া আহমদ ছফা ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক ও বুদ্ধিজীবী। বাংলা সাহিত্যের আধুনিকায়ন এবং প্রগতিশীল ও সমালোচনামূলক লেখার জন্যে তিনি দশের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। সাংবাদিক হিসেবে কর্মজীবনে প্রবেশ করার পর বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে ও ম্যাগাজিনে কাজ করেন। পরবর্তী সময়ে কথাসাহিত্য ও প্রবন্ধে মনোনিবেশ করেন। তার লেখায় আমরা সামাজিক ন্যায়বিচার, ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকারের জন্যে গভীর উদ্বেগের প্রতিফলন দেখতে পাই। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার সমালোচনা করতে আহমদ ছফা বরাবরই নির্ভীক ছিলেন।
একটি প্রবন্ধে পড়েছিলাম মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুলের পর আহমদ ছফা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক। তিনি ছিলেন সুবিধাবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ এবং আদর্শনিষ্ঠ ও প্রগতিপন্থি একজন সংস্কৃতিকর্মী। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক তো বলেই দিয়েছেন, "ছফার রচনাবলি গুপ্তধনের খনি এবং তার সাহিত্যকর্ম স্বকীয় এক জগতের সৃষ্টি করে যে জগতে যেকোন পাঠক হারিয়ে যেতে পারে।"
বাংলা সাহিত্যের গুণী এই নক্ষত্র ৩০ জুন ১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নেন। ২৮ জুলাই ২০০১ সালে মাত্র ৫৮ বছর বয়সে আহমদ ছফা মারা যান। মৃত্যুর সময় পর্যন্ত বাংলা সাহিত্যে তিনি যে উত্তরাধিকার (Legacy) রেখে গিয়েছেন তা অসংখ্য লেখক ও বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করে চলেছে।
(ছবিতে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার ও আহমদ ছফা। ছবি গুগল হতে সংগ্রহ করা।)***
©somewhere in net ltd.