নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নিজের বংশলতিকা সংরক্ষণ করা জরুরী

১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১২



উপরে যে ছবিটি দেখছেন, তা সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ)-এর আমলের, প্রায় ৮০০ বছরের পুরনো। তিনি হযরত
শাহ জালাল (রহ)-এর সাথে সিলেট জয়ের সময়ে বাংলায় এসেছিলেন। তিনি যখন তাঁর বাবা'র সাথে ভারতীয় উপমহাদেশে আসেন, তখন কাগজে লেখা 'নসবনামা' বা 'বংশীয় লতিকা' দ্বারা প্রমাণ হয়েছিলো, তাঁরা নবীজির বংশধর। এই নসবনামা এখনো আমার নানু'র বাড়ি হবিগঞ্জে রক্ষিত আছে। বাংলায় আগত প্রত্যেক সৈয়দ-দের নসবনামা আছে।

আমি এই সম্পর্কে জানার পর থেকে নিজের বংশের নসবনামা অনুসন্ধান করা শুরু করি, এবং জানতে পারি, আমাদের বংশনামা মাত্র ২০০ বছর আগের। এর আগে বংশে কে ছিলেন তা জানতে পারিনি এখনো।

আমাকে আমার নানুরবাড়ির একজন সৈয়দ যিনি তাঁর বাড়ির নসবনামা সংরক্ষণ করেন, আজ বলেছেন, অনেক সৈয়দ লেখা ব্যক্তিদের নসবনামা মাত্র ২০০ বছর আগের। তাঁরা কীভাবে আরব রাজ্য থেকে এই দেশে এসেছেন, তা জানা যায় না। ২০০ বছর আগের কোন বংশ লতিকা তাঁরা কখনো দেখাতে পারেন নাই!

তাহলে? :|

নিচে আমি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ)-এর আরেকটি বাড়ির ১৭০০ শতকের একটি নসবনামা দেখালাম।



আপনি ইচ্ছা করলে, 'family tree online' লিখে গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইটের নাম পাবেন যেখানে নিজের বংশলতিকা সংরক্ষণ করে রাখতে পারবেন।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: এখন বেশিরভাগ পরিবারের লোকজন তাদের দাদার নাম পর্যন্ত বলতে পারেন, খুব বেশি হলে আরেক ধাপ উচ্চের, অর্থাৎ দাদার বাবা পর্যন্ত নাম বলতে পারেন। এর চেয়ে বেশি বলতে পারেন কিংবা লিখিত কাগজ (বংশলতিকা) দেখাতে পারেন, এমন লোকের সংখ্যা খুবই নগণ্য।

১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক বলেছেন, ভাইয়া। এমনটাই ঘটে।

একটু চিন্তা করলে দেখবেন, প্রতিটি শিক্ষিত মানুষ ইতিহাসে নিজের নাম রেখে যেতে চান।
এটাই নসবনামার আসল কার্যকারিতা।

আমাদের অনেক জেনারেশন শিক্ষিত ছিলো না বলেই নসবনামায় নাম নেই!

ধন্যবাদ নিরন্তর।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিজের বংশের নসবনামা অনুসন্ধান করা শুরু করি,
...................................................................................
যাকে আমরা 'family tree' নামেই চিনি ।
তবে বাংলার যে ইতিহাস সেখানে বংশের নসবনামা অনুসন্ধান করা
বোকামি । এই সমতট ভূমি যখন সাগর থেকে ভাসমান হয়ে বসবাস
যোগ্য হচ্ছিল তখন আর্যরা এসে পত্তন শুরু করে ।
এরপর ধীরে ধীরে অনেকেই আসে । তখন সংস্কৃতভাষার প্রচলন ছিল ।

...........................................................................................
বিদেশে দেখলাম একজন নবজাতক হলে সঙ্গে সঙ্গে নিবন্ধন হয়ে যায়
এবং বংশতালিকা আপডেট করে । তাই সঠিক ও ধারাবাহিকভাবে
কোন কোন জাতি এর উপর গুরুত্ব দিয়ে থাকে তা জানা আবশ্যক ।
বংশতালিকা সংরক্ষন করাটা অত্যন্ত জরুরী ও বিচক্ষনতার বিষয় ।
এই বিষয়ে আমার আরও জানার আগ্রহ আছে ।

১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের অনেক জেনারেশন শিক্ষার আলো দেখে নাই।
তাই, নসবনামা নেই।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: নসবনামা সংগ্রহ করায় আপনার নানু বাড়ির সৈয়দ সাহেবের বা সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কি উপকার বা ফায়দা হয়েছে জানাতে পারবেন কি? উপকার থাকলে আমিও আমার নসবনামা সংরক্ষণের চেষ্টা করতাম। বললে বিশ্বাস করবেন কিনা জানিনা আমিও কিন্তু নবীর বংশধর। হাসিনা, মোদি, পুটিন, হিটলার, বুশ , নেতানিয়াহু, চেঙ্গিস খান, হালাকুখান, এরশাদ শিকদার, সুইডেন আসলাম, পিচ্চি হান্নান, মুরগি মিলন, টিক্কা খান, ইয়াহিয়া খান, ভুট্টো- সকলেই কিন্তু নবীর বংশধর। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এনাদের সকলের আদি পিতা। নবীর বংশধর হওয়ায় দুনিয়াতে এনারা কি কোথাও কোনো সুবিধা পেয়েছেন ? নাকি আখেরাতে কোথাও সুবিধা পাবেন?

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি নবীর বংশধর এটা কাগজেকলমে প্রমাণ করতে পারবেন না।
উনারা পারবেন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পড়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: বংশ খুবই গুরুত্বপূর্ন ব্যাপার।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তা তো বটেই।
ধন্যবাদ নিরন্তর।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৬:২৯

রিফাত হোসেন বলেছেন: আমার বাবার সংকলিত family tree আছে। বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হল।

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব ভালো। এটা খুব জরুরী।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৮

আলামিন১০৪ বলেছেন: রুটস পড়েছেন? এর লেখক বংশলতিকা খুঁজতে গিয়ে দেখে তার পূর্বপুরুষকে আফ্রিকা থেকে আমেরিকায় দাস হিসাবে বেঁধে নিয়ে এসেছিল।
আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের নৃতত্ত্ব নিয়ে গবেষণা করলে (আজকাল ডিএনএ বিশ্লেষণ করা যায়) দেখা যাবে আমাদের বেশিরভাগই মিশ্র জাতি- দ্রাবিড় এর সাথে আর্যদের সংকর । এছাড়া যারা নিজেদের খাটি বলে দাবী করে দেখা যাবে এঁদের পূর্বপুরুষ চাড়াল-চন্ডাল-মেথর-মুচি বা নিম্ম শ্রেণীর হিন্দু ছিল, ভাগ্য আরেকটু ভালো হলে বৌদ্ধ।

কে চায় এসব ময়লা ঘাঁটতে?
আল্লাহ বংশের কারণে নিশ্চয়ই মাফ করবেন না..

বাই দ্যা ওয়ে, নিজেকে আরবীয় বা খাটি আর্যজাত মনে করলে ডিএনএ অ্যানালাইলিসের আগে আপনার উচ্চতা-গাত্র বর্ণ দেখে নিয়েন পাছে চেঙিস খানের কানেকশন না আবিস্কৃত হয়।

শুভেচ্ছা নিরন্তর

২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ইসলাম নিয়ে কিছু লিখলে তা ভুল হয়। অনেকটা ইডিয়টিক।

বাই দ্যা ওয়ে, নবীজির সময়ে কোন মুদ্রানীতি ছিলো না।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০২

আলামিন১০৪ বলেছেন: জী জনাব, সত্য কথা তিতা শোনায়..

অর্থনীতি নিয়ে একটু পড়েন, আপনি তো ব্যবসায়ী? হিডেন ট্যাক্স কি ইসলামে বৈধ? ফিয়াট মূদ্রা ছাপিয়ে সরকার উপুর্যুপুরি পকেট কাটছে, সে বিষয়ে কিছু বলুন

আপনি তো জ্ঞানী ব্যক্তি, আগের কোন এক পোস্টে বিদায় হজ্জ্বের ভাষণের সাথে কুপের ঘটনা লেজে গোবরে করে ফেলেছিলেন, আপনি বলেছিলেন আলকোরআনে আহলে বাইতকে (যেরকমটা গাদিরে খুমের হাদিসে পাওয়া যায়) গুরুত্ব দেয়ার বিষয়ে নাকি বলা আছে, তো এই ইডিয়টকে যদি আলোকিত করেন তাহলে ধন্য হই

আমার আগের মন্তব্য ব্যক্তিগতভাবে নিয়ে থাকলে দুঃখিত, আমি সামগ্রিক বিচারে বলেছি- নৃতত্ত্ব নিয়ে আমার অনেক কৌতুহল-

শুভেচ্ছা নিরন্তর-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.